২ পিতর 2:21-22
২ পিতর 2:21-22 BACIB
কেননা ধার্মিকতার পথ জানার পর তাদের যে পবিত্র হুকুম দেওয়া হয়েছে তা থেকে সরে যাওয়ার চেয়ে বরং সেই পথ অজ্ঞাত থাকা তাদের পক্ষে আরও ভাল ছিল। তাদের সম্পর্কে এই প্রবাদ এই সত্য বলে প্রমাণিত হল, “কুকুর তার বমির দিকে ফেরে,” আর শূকরকে ধোয়ানো হলেও সে কাদায় গড়াগড়ি দেয়।

