পরে তিনি যখন তৃতীয় সীলমোহরটি খুললেন, তখন আমি তৃতীয় প্রাণীর এই বাণী শুনলাম, এসো। পরে আমি দৃষ্টিপাত করলাম, আর দেখ, একটি কালো রংয়ের ঘোড়া এবং যে তার উপরে বসে আছে, তার হাতে একটি দাঁড়িপাল্লা। পরে আমি চার জন প্রাণীর মধ্য থেকে বের হওয়া এরকম বাণী শুনলাম, এক সের গমের মূল্য এক সিকি, আর তিন সের যবের মূল্য এক সিকি এবং তুমি তেল ও আঙ্গুর-রসের ক্ষতি করো না।