মালাখি 3:17-18

মালাখি 3:17-18 BACIB

আর তারা আমারই হবে, এই কথা বাহিনীগণের মাবুদ বলেন; আমার কাজ করার দিনে তারা আমার নিজস্ব হবে; এবং কোন মানুষ যেমন আপন সেবাকারী পুত্রের প্রতি মমতা করে, আমি তাদের প্রতি তেমনি মমতা করবো। তখন তোমরা ফিরে আসবে এবং ধার্মিক ও দুষ্টের মধ্যে, যে আল্লাহ্‌র সেবা করে ও যে তাঁর সেবা না করে, উভয়ের মধ্যে প্রভেদ দেখবে।