ইষ্টের 5
5
রাণী ইষ্টেরের ভোজ
1আর তৃতীয় দিনে ইষ্টের রাজপোশাক পরে বাদশাহ্র বাড়ির ভিতরে প্রাঙ্গণে বাদশাহ্র বাড়ির সম্মুখে দাঁড়ালেন; তখন বাদশাহ্ রাজপ্রাসাদে গৃহদ্বারের সম্মুখে রাজ-সিংহাসনে উপবিষ্ট ছিলেন। 2আর বাদশাহ্ যখন দেখলেন যে ইষ্টের রাণী প্রাঙ্গণে দাঁড়িয়ে আছেন, তখন বাদশাহ্র দৃষ্টিতে ইষ্টের অনুগ্রহ পেলেন, বাদশাহ্ ইষ্টেরের প্রতি তাঁর হাতে থাকা সোনার রাজদণ্ড বাড়িয়ে দিলেন; তাতে ইষ্টের কাছে এসে রাজদণ্ডের অগ্রভাগ স্পর্শ করলেন। 3পরে বাদশাহ্ তাঁকে জিজ্ঞাসা করলেন, ইষ্টের রাণী, তুমি কি চাও? তোমার অনুরোধ কি? রাজ্যের অর্ধেক পর্যন্ত হলেও তা তোমাকে দেওয়া যাবে। 4জবাবে ইষ্টের বললেন, যদি বাদশাহ্র ভাল মনে হয়, তবে আমি আপনার জন্য যে ভোজ প্রস্তুত করেছি, বাদশাহ্ ও হামোন সেই ভোজে আজ অংশ গ্রহণ করুন। 5তখন বাদশাহ্ বললেন, ইষ্টেরের কথা অনুসারে যেন কাজ হয়, সেজন্য হামোনকে ত্বরা করতে বল। পরে বাদশাহ্ ও হামন ইষ্টেরের প্রস্তুতকৃত ভোজে গেলেন।
6পরে আঙ্গুর-রস সহযুক্ত ভোজের সময়ে বাদশাহ্ ইষ্টেরকে বললেন, তোমার নিবেদন কি? তা তোমাকে দেওয়া যাবে; তোমার অনুরোধ কি? রাজ্যের অর্ধেক পর্যন্ত হলেও তা সিদ্ধ হবে। 7ইষ্টের জবাবে বললেন, আমার নিবেদন ও অনুরোধ এই, 8আমি যদি বাদশাহ্র দৃষ্টিতে অনুগ্রহ পেয়ে থাকি এবং আমার নিবেদন গ্রাহ্য করতে ও আমার অনুরোধ সিদ্ধ করতে যদি বাদশাহ্র ভাল মনে হয়, তবে আমি আপনাদের জন্য যা প্রস্তুত করবো, বাদশাহ্ ও হামন সেই ভোজে অংশ গ্রহণ করুন; এবং আমি আগামীকাল বাদশাহ্র হুকুম অনুসারে মহারাজের প্রশ্নের জবাব দেব।
মর্দখয়ের উপর হামানের ক্রোধ
9সেদিন হামন সুখী ও হৃষ্টচিত্ত হয়ে বাইরে গেল, কিন্তু যখন রাজদ্বারে মর্দখয়ের দেখা পেল এবং তিনি তার সম্মুখে উঠে দাঁড়ালেন না ও ভয়ে কাঁপলেন না, তখন হামন মর্দখয়ের প্রতি ক্রোধে পরিপূর্ণ হল। 10তবুও হামন ক্রোধ সম্বরণ করলো এবং নিজের বাড়িতে এসে তার বন্ধুদের ও তার স্ত্রী সেরশকে ডেকে আনাল। 11আর হামন তাদের কাছে তার ঐশ্বর্যের প্রতাপ ও সন্তান-বাহূল্যের কথা এবং বাদশাহ্ কিভাবে সমস্ত বিষয়ে তাকে উঁচু পদ দিয়েছেন ও কিভাবে তাকে কর্মকর্তা ও বাদশাহ্র গোলামদের চেয়ে শ্রেষ্ঠ আসন দিয়েছেন, এ সব তাদের কাছে বর্ণনা করলো। 12হামন আরও বললো, ইষ্টের রাণী তাঁর প্রস্তুত ভোজে বাদশাহ্র সঙ্গে আর কাউকেও আনান নি, কেবল আমাকেই আনিয়েছিলেন; আগামীকালও আমি বাদশাহ্র সঙ্গে তাঁর কাছে দাওয়াত পেয়েছি। 13কিন্তু যে পর্যন্ত আমি রাজদ্বারে উপবিষ্ট ইহুদী মর্দখয়কে দেখতে পাই, সেই পর্যন্ত এ সমস্তেও আমার শান্তি বোধ হয় না।
14তখন তার স্ত্রী সেরশ ও সমস্ত বন্ধু তাকে বললো, তুমি পঞ্চাশ হাত উঁচু একটি ফাঁসি কাঠ প্রস্তুত করাও; আর মর্দখয়কে তার উপরে ফাঁসি দেবার জন্য আগামীকাল খুব ভোরে বাদশাহ্র কাছে নিবেদন কর; পরে খুশি মনে বাদশাহ্র সঙ্গে ভোজে যাও। তখন হামন এই কথায় তুষ্ট হয়ে সেই ফাঁসিকাষ্ঠ প্রস্তুত করাল।
Цяпер абрана:
ইষ্টের 5: BACIB
Пазнака
Капіяваць
Параўнаць
Падзяліцца
Хочаце, каб вашыя адзнакі былі захаваны на ўсіх вашых прыладах? Зарэгіструйцеся або ўвайдзіце
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013