সফনিয় 3
3
যিরূশালেমের বিষয়ে ভবিষ্যদ্বাণী
1ধিক্ সেই অত্যাচারী, বিদ্রোহী ও অশুচি শহরকে! 2সে কাউকে মানে না, শাসনও গ্রাহ্য করে না। সদাপ্রভুর উপর সে নির্ভর করে না, তার ঈশ্বরের কাছে যায় না। 3তার রাজকর্মচারীরা যেন গর্জনকারী সিংহ আর শাসনকর্তারা সন্ধ্যাবেলার নেকড়ে বাঘ; তারা সকালের জন্য কিছুই ফেলে রাখে না। 4তার নবীরা হঠকারী ও বিশ্বাসঘাতক। তার পুরোহিতেরা পবিত্রকে অপবিত্র করে এবং আইন-কানুনের বিরুদ্ধে কাজ করে। 5তার মধ্যে বাসকারী সদাপ্রভু ন্যায়বান; তিনি কোন অন্যায় করেন না। প্রতিদিন সকালে তিনি ন্যায়বিচার করেন; তা করতে তিনি ভুল করেন না। কিন্তু অন্যায়কারীদের লজ্জা নেই।
6সদাপ্রভু বলছেন, “আমি জাতিদের শেষ করে দিয়েছি; তাদের উঁচু পাহারা-ঘরগুলো ধ্বংস হয়ে গেছে। আমি তাদের রাস্তাগুলো জনশূন্য করেছি; কেউ সেগুলো দিয়ে আর যায় না। তাদের সব শহর ধ্বংস হয়ে গেছে; সেখানে কেউ নেই, কেউ বাস করে না। 7আমি যিরূশালেমকে বললাম, ‘এখন তুমি নিশ্চয়ই আমাকে ভয় করবে এবং আমার শাসন মানবে।’ তাহলে তার বাসস্থান নষ্ট করা হবে না, আমার সব শাস্তিও তার উপরে আসবে না। কিন্তু তার লোকেরা আগ্রহের সংগে খারাপ কাজ করতে থাকল।
8“হে যিরূশালেম, তুমি আমার জন্য অপেক্ষা কর; যেদিন আমি জাতিদের বিরুদ্ধে সাক্ষ্য দেবার জন্য উঠে দাঁড়াব তুমি সেই দিনের জন্য অপেক্ষা কর। আমি ঠিক করেছি যে, জাতিদের আমি জড়ো করব, রাজ্যগুলো একত্র করব এবং তাদের উপর আমার ভীষণ অসন্তোষ, আমার জ্বলন্ত ক্রোধ ঢেলে দেব। আমার অন্তরের জ্বালার আগুনে গোটা জগৎ পুড়ে যাবে। 9তারপর আমি জাতিদের মুখ শুচি করব যাতে তারা সবাই আমার উপাসনা করতে এবং কাঁধে কাঁধ মিলিয়ে আমার সেবা করতে পারে। 10কূশ দেশের নদীগুলোর ওপার থেকে আমার উপাসনাকারীরা, আমার ছড়িয়ে পড়া লোকেরা আমার উদ্দেশে উৎসর্গের জিনিস নিয়ে আসবে। 11তুমি আমার প্রতি যে সব অন্যায় করেছ তার জন্য তুমি সেই দিন লজ্জিত হবে না, কারণ এই শহর থেকে আমি সব অহংকারী ও গর্বিত লোকদের বের করে দেব। আমার পবিত্র পাহাড়ের উপরে তুমি আর কখনও গর্ব করবে না। 12যারা সদাপ্রভুর উপর নির্ভর করে সেই রকম নত ও নম্র লোকদের আমি তোমার মধ্যে বাকী রাখব। 13ইস্রায়েলের সেই বাকী লোকেরা অন্যায় করবে না; তারা মিথ্যা কথা বলবে না এবং তাদের মুখে ছলনা থাকবে না। তারা খেয়ে নিরাপদে ঘুমাবে, কেউ তাদের ভয় দেখাবে না।”
14হে সিয়োন-কন্যা, গান কর; হে ইস্রায়েল, জয়ধ্বনি কর; হে যিরূশালেম-কন্যা, তুমি খুশী হও ও তোমার সমস্ত অন্তর দিয়ে আনন্দ কর। 15সদাপ্রভু তোমার শাস্তি দূর করে দিয়েছেন, তিনি তোমার শত্রুকে তাড়িয়ে দিয়েছেন। ইস্রায়েলের রাজা সদাপ্রভু তোমার মধ্যে রয়েছেন; তুমি আর কখনও অমংগলের ভয় করবে না। 16সেই দিন তোমাকে বলা হবে, “হে সিয়োন, তুমি ভয় কোরো না, তুমি নিরাশ হোয়ো না। 17তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার মধ্যে আছেন, তাঁর রক্ষা করবার শক্তি আছে। তিনি তোমার বিষয় নিয়ে খুব আনন্দিত হবেন, আর তাঁর গভীর ভালবাসার তৃপ্তিতে তিনি নীরব হবেন। তিনি তোমার বিষয় নিয়ে আনন্দ-গান করবেন।”
18সদাপ্রভু বলছেন, “নির্দিষ্ট পর্ব পালন করতে না পেরে তোমার যে লোকেরা দুঃখ করছে তাদের আমি একত্র করব। তারা তো অসম্মানের বোঝা বহন করছে। 19যারা তোমার উপর অত্যাচার করে তাদের সবাইকে আমি সেই সময় শাস্তি দেব; আমি খোঁড়াদের উদ্ধার করব এবং যারা ছড়িয়ে পড়েছিল তাদের জড়ো করব। তাদের লজ্জার বদলে আমি তাদের সারা পৃথিবীতে প্রশংসা ও গৌরব দান করব। 20হে যিরূশালেমের লোকেরা, সেই সময়ে আমি তোমাদের নিয়ে এসে জড়ো করব। আমি যখন তোমাদের অবস্থা ফিরাব তখন পৃথিবীর সমস্ত জাতির মধ্যে আমি তোমাদের সম্মান ও গৌরবের পাত্র করব, আর তোমরা তা দেখতে পাবে। আমি সদাপ্রভু এই কথা বলছি।”
Цяпер абрана:
সফনিয় 3: SBCL
Пазнака
Капіяваць
Параўнаць
Падзяліцца
Хочаце, каб вашыя адзнакі былі захаваны на ўсіх вашых прыладах? Зарэгіструйцеся або ўвайдзіце
© The Bangladesh Bible Society, 2000

: