নহূম 1

1
নীনবীর উপর সদাপ্রভুর ক্রোধ
1নীনবী সম্বন্ধে ঈশ্বরের বাক্য। ইল্‌কোশ গ্রামের নহূম যে দর্শন পেয়েছিলেন তা এখানে লেখা আছে।
2সদাপ্রভু এমন ঈশ্বর যিনি তাঁর পাওনা ভক্তি চান ও প্রতিফল দেন; সদাপ্রভু প্রতিশোধ নেন ও তিনি ক্রোধে পরিপূর্ণ। সদাপ্রভু তাঁর বিপক্ষদের উপরে প্রতিশোধ নেন এবং তাঁর শত্রুদের জন্য তাঁর ক্রোধ জমা করে রাখেন। 3সদাপ্রভু সহজে অসন্তুষ্ট হন না এবং তিনি শক্তিতে মহান; দোষীকে তিনি শাস্তি না দিয়ে ছেড়ে দেন না। তাঁর পথ ঘূর্ণিবাতাস ও ঝড়ের মধ্যে থাকে, আর মেঘ হল তাঁর পায়ের ধুলা। 4তিনি সমুদ্রকে ধমক দিয়ে শুকিয়ে ফেলেন; সমস্ত নদীগুলোকে তিনি জলশূন্য করে দেন। বাশন আর কর্মিল শুকিয়ে যায় আর লেবাননের সব ফুল ম্লান হয়ে যায়। 5বড় বড় পাহাড় তাঁর সামনে কাঁপে আর ছোট ছোট পাহাড়গুলো গলে যায়। তাঁর উপস্থিতিতে পৃথিবী ও তার মধ্যে বাসকারী সকলে কাঁপে। 6তাঁর অসন্তোষের সামনে কে টিকে থাকতে পারে? কে সহ্য করতে পারে তাঁর ভয়ংকর ক্রোধ? তাঁর ক্রোধ আগুনের মত জ্বলে; তাঁর সামনে বড় বড় পাথর টুকরা টুকরা হয়ে যায়।
7সদাপ্রভু মংগলময়, কষ্টের সময়ের আশ্রয়স্থান। যারা তাঁর মধ্যে আশ্রয় নেয় তিনি তাদের দেখাশোনা করেন। 8কিন্তু তিনি ডুবিয়ে দেওয়া বন্যা দিয়ে নীনবী শহর একেবারে মুছে ফেলবেন; তাঁর বিপক্ষদের তিনি অন্ধকারে তাড়া করবেন।
9হে নীনবীর লোকেরা, সদাপ্রভুর বিরুদ্ধে তোমরা যে কোন ষড়যন্ত্র কর না কেন তা তিনি বিফল করে দেবেন; তোমরা কাউকে আর কষ্ট দিতে পারবে না। 10তোমরা কাঁটার মধ্যে জড়িয়ে যাবে এবং মদ খেয়ে মাতাল হবে; তোমরা নাড়ার মত পুড়ে যাবে। 11তোমাদের মধ্য থেকে এমন একজন বের হয়ে এসেছে যে সদাপ্রভুর বিরুদ্ধে কুমতলব করছে ও মন্দের পরামর্শ দিচ্ছে।
12সদাপ্রভু বলছেন, “হে যিহূদা, যদিও আসিরিয়েরা শক্তিতে পূর্ণ এবং অসংখ্য তবুও তাদের মেরে ফেলা হবে। আমি তোমাকে দুঃখ দিয়েছি সত্যি, কিন্তু আর দুঃখ দেব না। 13এখন আমি তোমার কাঁধ থেকে তাদের জোয়াল ভেংগে দেব এবং তোমার বাঁধন ছিঁড়ে ফেলব।”
14হে নীনবী, সদাপ্রভু তোমার বিষয়ে বলছেন, “তোমার নাম রক্ষা করবার জন্য তোমার মধ্যে কোন লোক থাকবে না। তোমার দেব-দেবতার মন্দিরে যে সব প্রতিমা ও মূর্তি রয়েছে সেগুলো আমি ধ্বংস করে ফেলব। তুমি অপদার্থ বলে আমি তোমার কবর প্রস্তুত করব।”
15যে লোক সুখবর নিয়ে আসে ও শান্তি ঘোষণা করে, ঐ দেখ, পাহাড়-পর্বতের উপরে তার পা। হে যিহূদা, তোমার পর্বগুলো পালন কর এবং মানত সব পূর্ণ কর। দুষ্টেরা আর তোমাকে আক্রমণ করবে না; তাদের একেবারে ধ্বংস করে ফেলা হবে।

Цяпер абрана:

নহূম 1: SBCL

Пазнака

Капіяваць

Параўнаць

Падзяліцца

None

Хочаце, каб вашыя адзнакі былі захаваны на ўсіх вашых прыладах? Зарэгіструйцеся або ўвайдзіце