মীখা 3
3
নেতা ও নবীদের বিরুদ্ধে কথা
1আমি মীখা বলছি, হে যাকোবের নেতারা, অর্থাৎ ইস্রায়েলের বংশের শাসনকর্তারা, আপনারা শুনুন। আপনাদের কি ন্যায়বিচার সম্বন্ধে জানা উচিত নয়? 2আপনারা তো ভাল কাজকে ঘৃণা করে মন্দ কাজকে ভালবাসেন; আপনারা আমার লোকদের গা থেকে চামড়া আর হাড় থেকে মাংস ছাড়িয়ে নিচ্ছেন; 3আপনারা আমার লোকদের মাংস খাচ্ছেন, তাদের চামড়া তুলে ফেলে হাড়গুলো টুকরা টুকরা করে ভাঙ্গছেন; আপনারা হাঁড়ির মধ্যেকার মাংসের মত করে তাদের টুকরা টুকরা করে কাটছেন। 4সময় আসছে যখন আপনারা সদাপ্রভুর কাছে কান্নাকাটি করবেন, কিন্তু তিনি আপনাদের উত্তর দেবেন না। সেই সময় তিনি আপনাদের দিক থেকে নিজের মুখ ফিরিয়ে রাখবেন, কারণ আপনারা মন্দ কাজ করেছেন।
5যে সব নবীরা আমার লোকদের বিপথে নিয়ে গেছে তাদের যদি কেউ খেতে দেয় তবে তারা “শান্তি” বলে ঘোষণা করে; কিন্তু যদি খেতে না দেয় তবে তারা তার বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য প্রস্তুত হয়। সেইজন্য সদাপ্রভু সেই নবীদের বলছেন, 6“তোমাদের জন্য রাত আসছে, তোমরা কোন দর্শন পাবে না; তোমাদের জন্য অন্ধকার আসছে, তোমরা গণনা করে কিছু বলতে পারবে না। তোমাদের জন্য সূর্য ডুবে যাবে এবং দিন অন্ধকার হয়ে যাবে।” 7তাতে সেই দর্শনকারীরা লজ্জিত হবে এবং গণকেরা অসম্মানিত হবে। তারা সবাই মুখ ঢাকবে, কারণ ঈশ্বর কোন উত্তর দেবেন না। 8কিন্তু আমি যাকোবকে তার অন্যায়, ইস্রায়েলকে তার পাপ সম্বন্ধে জানাবার জন্য সদাপ্রভুর আত্মার দেওয়া শক্তিতে, ন্যায়বিচারে ও সাহসে পূর্ণ হয়েছি।
9হে যাকোবের বংশের নেতারা, ইস্রায়েলের বংশের শাসনকর্তারা, শুনুন। আপনারা তো ন্যায়বিচার তুচ্ছ করছেন এবং যা সোজা তা সবই বাঁকা করে তুলছেন। 10আপনারা রক্ত দিয়ে সিয়োনকে, অন্যায় দিয়ে যিরূশালেমকে গড়ে তুলছেন। 11সেখানকার নেতারা ঘুষ খেয়ে বিচার করে, পুরোহিতেরা বেতন নিয়ে শিক্ষা দেয় এবং নবীরা টাকা নিয়ে ভাগ্য গণনা করে। আর তবুও তারা সদাপ্রভুর সাহায্যের আশা করে বলে, “সদাপ্রভু কি আমাদের মধ্যে নেই? আমাদের উপর কোন বিপদ আসবে না।” 12কাজেই আপনাদের জন্য সিয়োনকে ক্ষেতের মত করে চাষ করা হবে, যিরূশালেম হবে ধ্বংসের স্তূপ, আর উপাসনা-ঘরের পাহাড়টা ঘন ঝোপ-ঝাড়ে ঢাকা পড়বে।
Цяпер абрана:
মীখা 3: SBCL
Пазнака
Капіяваць
Параўнаць
Падзяліцца
Хочаце, каб вашыя адзнакі былі захаваны на ўсіх вашых прыладах? Зарэгіструйцеся або ўвайдзіце
© The Bangladesh Bible Society, 2000

: