যোনা 3

3
যোনার বাধ্যতা
1পরে সদাপ্রভুর বাক্য দ্বিতীয়বার যোনার কাছে প্রকাশিত হল। 2তিনি বললেন, “তুমি এখন সেই বড় শহর নীনবীতে যাও এবং আমি যে খবর তোমাকে দেব তা সেখানে ঘোষণা কর।”
3সদাপ্রভুর কথামত যোনা নীনবীতে গেলেন। নীনবী ছিল খুব বড় একটা শহর; তার এক পাশ থেকে অন্য পাশে হেঁটে সমস্ত জায়গায় যেতে তিন দিন লাগত। 4যোনা সেই শহরে ঢুকে এক দিনের পথ গেলেন এবং এই কথা ঘোষণা করলেন, “আর চল্লিশ দিন পরে নীনবী ধ্বংস হয়ে যাবে।”
5তখন নীনবীর লোকেরা ঈশ্বরের কথায় বিশ্বাস করল। তাই তারা উপবাস ঘোষণা করল এবং বড় থেকে ছোট পর্যন্ত সকলেই ছালার চট পরল। 6রাজার কাছে সেই খবর পৌঁছালে পর তিনি তাঁর সিংহাসন ছেড়ে উঠে তাঁর রাজপোশাক খুলে ফেললেন এবং ছালার চট পরে ছাইয়ের মধ্যে বসলেন। 7তারপর তিনি নীনবীতে তাঁর ও তাঁর রাজকর্মচারীদের এই আদেশ ঘোষণা করালেন:
“মানুষ বা পশু, গরু বা ভেড়ার পাল কেউ কোন কিছু না খাক; তারা খাবার কিম্বা জল না খাক। 8মানুষ ও পশু ছালার চট পরুক। প্রত্যেকে সমস্ত শক্তি দিয়ে ঈশ্বরকে ডাকুক আর মন্দ পথ ও সন্ত্রাসের কাজ ছেড়ে দিক। 9কে জানে হয়তো বা ঈশ্বর মন ফিরিয়ে তাঁর জ্বলন্ত ক্রোধ থেকে ফিরবেন যাতে আমরা ধ্বংস হয়ে না যাই।”
10তারা যা করেছিল এবং কেমন করে তাদের মন্দ পথ থেকে ফিরেছিল তা যখন ঈশ্বর দেখলেন তখন তিনি তাঁর মন ফিরালেন। তিনি যে অমংগল করবেন বলেছিলেন তা করলেন না।

Цяпер абрана:

যোনা 3: SBCL

Пазнака

Капіяваць

Параўнаць

Падзяліцца

None

Хочаце, каб вашыя адзнакі былі захаваны на ўсіх вашых прыладах? Зарэгіструйцеся або ўвайдзіце