হোশেয় 8
8
ইস্রায়েলের ফলভোগ
1“তুমি শিংগা বাজাও। সদাপ্রভুর লোকদের বিরুদ্ধে শত্রু ঈগল পাখীর মত আসছে, কারণ লোকেরা আমার দেওয়া ব্যবস্থা অমান্য করেছে এবং আমার আইন-কানুনের বিরুদ্ধে বিদ্রোহ করেছে। 2ইস্রায়েল আমার কাছে কেঁদে কেঁদে বলেছে, ‘হে আমার ঈশ্বর, আমরা তোমাকে স্বীকার করছি।’ 3কিন্তু যা ভাল ইস্রায়েল তা অগ্রাহ্য করেছে, তাই শত্রু তার পিছনে তাড়া করবে। 4আমার নির্দেশ ছাড়াই তারা রাজাদের নিযুক্ত করেছে; আমার অনুমতি ছাড়াই তারা নেতাদের বেছে নিয়েছে। তাদের সোনা ও রূপা দিয়ে তারা প্রতিমা তৈরী করে নিজেদের সর্বনাশ করেছে। 5হে শমরিয়া, আমি তোমার বাছুর-প্রতিমা অগ্রাহ্য করেছি। সেগুলোর বিরুদ্ধে আমার ক্রোধের আগুন জ্বলছে। ভাল হতে তোমার লোকদের আর কত দিন লাগবে? 6সেই বাছুর ইস্রায়েলের লোকেরাই তৈরী করেছে। একজন কারিগর সেটা গড়েছে; ওটা তো ঈশ্বর নয়। শমরিয়ার ঐ বাছুরটাকে ভেংগে টুকরা টুকরা করা হবে।
7“তারা তো বাতাস বোনে আর শেষে ঘূর্ণিঝড় কাটে। শস্যের শীষে কোন দানা নেই; তা থেকে ময়দা হবে না। যদি তাতে কিছু হয়ও তবে তা বিদেশীরা গ্রাস করবে। 8ইস্রায়েলীয়দের গ্রাস করা হয়েছে; বাজে জিনিসের মতই তারা এখন বিভিন্ন জাতির মধ্যে রয়েছে। 9একা একা ঘুরে বেড়ানো বুনো গাধার মতই তারা আসিরিয়া পর্যন্ত গেছে। ইফ্রয়িম টাকা দিয়ে প্রেমিকদের এনেছে। 10যদিও তারা বিভিন্ন জাতির সংগে টাকা দিয়ে বন্ধুত্ব করেছে তবুও এখন আমি তাদের একসংগে জড়ো করে শাস্তি দেব। তারা শাসনকর্তাদের রাজার অত্যাচারের তলায় ক্ষয় হয়ে যাবে।
11“পাপ দূর করবার জন্য ইফ্রয়িম অনেক বেদী তৈরী করেছে, কিন্তু সেগুলো হয়েছে পাপ করবার বেদী। 12আমার আইন-কানুনের অনেক কথাই আমি তাদের জন্য লিখেছিলাম, কিন্তু তারা সেগুলো বিদেশী কোন কিছু বলে মনে করেছে। 13তারা আমার উদ্দেশে পশু-উৎসর্গ করে তার মাংস খায় কিন্তু আমি সদাপ্রভু তাদের উপর সন্তুষ্ট নই। এখন আমি তাদের দুষ্টতার কথা স্মরণ করে তাদের পাপের শাস্তি দেব; তারা মিসরে ফিরে যাবে। 14ইস্রায়েলের লোকেরা নিজেদের সৃষ্টিকর্তাকে ভুলে গিয়ে বড় বড় বাড়ী তৈরী করেছে; যিহূদার লোকেরা অনেক শহর দেয়াল দিয়ে ঘিরেছে। কিন্তু আমি তাদের শহরগুলোর উপরে আগুন পাঠাব যা তাদের সব দুর্গ পুড়িয়ে ফেলবে।”
Цяпер абрана:
হোশেয় 8: SBCL
Пазнака
Капіяваць
Параўнаць
Падзяліцца
Хочаце, каб вашыя адзнакі былі захаваны на ўсіх вашых прыладах? Зарэгіструйцеся або ўвайдзіце
© The Bangladesh Bible Society, 2000

: