হোশেয় 5

5
ইস্রায়েলের বিরুদ্ধে রায় ঘোষণা
1সদাপ্রভু বলছেন, “হে পুরোহিতেরা, তোমরা এই কথা শোন। হে ইস্রায়েলের লোকেরা, মনোযোগ দাও। হে রাজবংশ, কান দাও। এই রায় তোমাদেরই বিরুদ্ধে দেওয়া হচ্ছে, কারণ তোমরা মিসপাতে ফাঁদের মত আর তাবোরে মেলে দেওয়া জালের মত হয়েছিলে। 2বিদ্রোহীরা ভীষণভাবে অত্যাচার করছে, কিন্তু আমি তাদের সবাইকে শাস্তি দেব। 3আমি ইফ্রয়িম সম্বন্ধে সব জানি; ইস্রায়েল আমার কাছ থেকে লুকানো নেই। ইফ্রয়িম এখন ব্যভিচার করছে; ইস্রায়েল অশুচি হয়ে গেছে।
4“তাদের কাজ তাদের ঈশ্বরের দিকে ফিরে যেতে দেয় না। তাদের মধ্যে আছে ব্যভিচারের মন। তারা সদাপ্রভুকে সত্যিকারভাবে জানে না। 5ইস্রায়েলের অহংকারই তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেয়; ইফ্রয়িম, এমন কি, গোটা ইস্রায়েল তাদের পাপের জন্য উছোট খাচ্ছে আর যিহূদাও তাদের সংগে উছোট খাচ্ছে। 6তাদের ভেড়া ও গরুর পাল নিয়ে সদাপ্রভুর কাছে গেলে তারা তাঁকে পায় না; তাদের কাছ থেকে তিনি নিজেকে সরিয়ে নিয়েছেন। 7তারা সদাপ্রভুর কাছে অবিশ্বস্ত হয়েছে; তারা জারজ সন্তানদের জন্ম দেয়। কাজেই এখন তাদের অমাবস্যার পর্বগুলো তাদের গ্রাস করবে এবং তাদের ক্ষেতগুলোও তাদের গ্রাস করবে।
8“তোমরা গিবিয়াতে তূরী বাজাও আর রামাতে বাজাও শিংগা। বৈৎ-আবনে চিৎকার করে বল, ‘হে বিন্যামীন, যুদ্ধে আমাদের পরিচালনা কর।’ 9শাস্তি দেবার দিনে ইফ্রয়িম জনশূন্য হয়ে পড়ে থাকবে। যা হবেই হবে তা আমি ইস্রায়েলের গোষ্ঠীগুলোর মধ্যে ঘোষণা করছি। 10যারা সীমানার পাথর সরায় যিহূদার নেতারা তাদেরই মত। আমার ক্রোধ আমি বন্যার জলের মতই তাদের উপর ঢেলে দেব। 11ইফ্রয়িম নিজের ইচ্ছায় অসারতার পিছনে গেছে বলে সে অত্যাচারিত হয়েছে এবং বিচারে তাকে পায়ের তলায় মাড়ানো হয়েছে। 12ইফ্রয়িমের কাছে আমি হয়েছি পোকার মত আর যিহূদার লোকদের কাছে হয়েছি ক্ষয় করা জিনিসের মত।
13“ইফ্রয়িম যখন তার রোগ দেখতে পেল আর যিহূদা দেখতে পেল তার ঘা তখন ইফ্রয়িম আসিরিয়ার দিকে ফিরে সাহায্যের জন্য সেই মহা রাজার কাছে লোক পাঠাল। কিন্তু সে তো তাকে সুস্থ করতে পারবে না এবং তার ঘা-ও সারাতে পারবে না। 14আমি ইফ্রয়িমের কাছে ও যিহূদার কাছে সিংহের মত হব। আমি তাদের টুকরা টুকরা করে ছিঁড়ে ফেলে চলে যাব; আমি তাদের নিয়ে যাব, তাদের উদ্ধার করবার জন্য কেউ থাকবে না। 15যে পর্যন্ত না তারা তাদের দোষ স্বীকার করে ও আমার দিকে মনোযোগ দেয় সেই পর্যন্ত আমি আমার নিজের জায়গায় ফিরে গিয়ে সেখানে থাকব। তাদের দুঃখ-কষ্টের সময় তারা আগ্রহের সংগে আমার কাছে ফিরে আসবে।”

Цяпер абрана:

হোশেয় 5: SBCL

Пазнака

Капіяваць

Параўнаць

Падзяліцца

None

Хочаце, каб вашыя адзнакі былі захаваны на ўсіх вашых прыладах? Зарэгіструйцеся або ўвайдзіце