দানিয়েল 8:19-21

দানিয়েল 8:19-21 SBCL

তিনি বললেন, “ক্রোধের সময়ের শেষের দিকে যা ঘটবে তা আমি তোমাকে বলছি, কারণ দর্শনটা হল শেষকালের নির্দিষ্ট করা সময়ের বিষয়ে। তুমি দুই শিংয়ের যে ভেড়া দেখেছ তা হল মাদীয় ও পারসীক রাজারা। সেই লোমশ ছাগল হল গ্রীস রাজ্য এবং তার দু’চোখের মাঝখানের বড় শিং হল সেই রাজ্যের প্রথম রাজা।