দানিয়েল 3:16-18
দানিয়েল 3:16-18 SBCL
তখন শদ্রক, মৈশক ও অবেদ্-নগো উত্তরে রাজাকে বললেন, “হে মহারাজ নবূখদ্নিৎসর, এই ব্যাপারে আপনাকে উত্তর দেবার কোন দরকার আমরা মনে করি না। আমরা যে ঈশ্বরের সেবা করি তিনি যদি চান তবে সেই জ্বলন্ত চুল্লী থেকে ও আপনার হাত থেকে আমাদের উদ্ধার করবেন। কিন্তু হে মহারাজ, তিনি যদি তা না-ও করেন তবুও আমরা আপনার দেবতাদের সেবা করব না কিম্বা আপনার স্থাপন করা সোনার মূর্তিকে প্রণাম করব না।”


