দানিয়েল 1
1
বাবিলে দানিয়েল ও তাঁর তিন বন্ধু
1যিহূদার রাজা যিহোয়াকীমের রাজত্বের তৃতীয় বছরের সময় বাবিলের রাজা নবূখদ্নিৎসর যিরূশালেমে এসে শহরটা ঘেরাও করলেন। 2প্রভু তাঁর হাতে যিহূদার রাজা যিহোয়াকীমকে তুলে দিলেন এবং তাঁর সংগে ঈশ্বরের ঘরের কতগুলো পাত্রও তুলে দিলেন। তিনি সেই পাত্রগুলো বাবিলে তাঁর দেবতার মন্দিরে নিয়ে গিয়ে সেখানকার ধনভাণ্ডারে রেখে দিলেন।
3পরে রাজা তাঁর প্রধান রাজকর্মচারী অসপনস্কে আদেশ দিলেন যেন তিনি ইস্রায়েলীয় রাজপরিবার ও সম্মানিত পরিবারগুলোর মধ্য থেকে কয়েকজন যুবককে নিয়ে আসেন। 4সেই যুবকদের হতে হবে নিখুঁত, সুন্দর, জ্ঞানী ও বুদ্ধিমান, সমস্ত শিক্ষা গ্রহণে চট্পটে এবং রাজদরবারের কাজ করবার যোগ্য। অসপনস্কে আদেশ দেওয়া হল যেন তিনি এই যুবকদের বাবিলীয়দের ভাষা ও সাহিত্য সম্বন্ধে শিক্ষা দেন। 5রাজা তাঁর খাবার থেকে তাদের প্রতিদিনের পরিমাণ মত খাবার ও আংগুর-রস দেবার নির্দেশ দিলেন। এইভাবে তাদের তিন বছর শিক্ষা দেবার পরে তারা রাজার কাজে নিযুক্ত হবে।
6এদের মধ্যে ছিলেন যিহূদা-গোষ্ঠীর দানিয়েল, হনানিয়, মীশায়েল ও অসরিয়। 7সেই প্রধান রাজকর্মচারী তাঁদের নতুন নাম রাখলেন; তিনি দানিয়েলকে বেল্টশৎসর, হনানিয়কে শদ্রক, মীশায়েলকে মৈশক ও অসরিয়কে অবেদ্-নগো নাম দিলেন।
8দানিয়েল কিন্তু মনে মনে ঠিক করলেন যে, তিনি রাজার খাবার ও আংগুর-রস দিয়ে নিজেকে অশুচি করবেন না। এইভাবে যাতে নিজেকে অশুচি করতে না হয় সেইজন্য তিনি প্রধান রাজকর্মচারীর কাছে অনুমতি চাইলেন। 9ঈশ্বর সেই রাজকর্মচারীর মনে দানিয়েলের জন্য দয়া ও মমতা দিলেন। 10তবে সেই রাজকর্মচারী দানিয়েলকে বললেন, “যিনি তোমাদের খাবার ও আংগুর-রসের ব্যবস্থা করেছেন আমি আমার সেই প্রভু মহারাজকে ভয় করি। তিনি তোমাদের বয়সী অন্য যুবকদের চেয়ে কেন তোমাদের রোগা দেখবেন? এতে রাজা তোমাদের দরুন আমার মাথা কেটে ফেলতে পারেন।”
11সেই রাজকর্মচারী দানিয়েল, হনানিয়, মীশায়েল ও অসরিয়ের যত্ন নেবার জন্য যে লোককে নিযুক্ত করেছিলেন দানিয়েল তাঁকে বললেন, 12“আপনি দয়া করে দশ দিন আপনার এই দাসদের পরীক্ষা করে দেখুন; আপনি আমাদের কেবল শাক-সব্জি ও জল খেতে দেবেন। 13তারপর রাজার খাবার খাওয়া সেই যুবকদের সংগে আমাদের চেহারার তুলনা করে দেখবেন এবং আপনি যেমন দেখবেন সেই অনুসারেই আপনার এই দাসদের সংগে ব্যবহার করবেন।” 14তিনি এতে রাজী হলেন এবং দশ দিন তাঁদের পরীক্ষা করলেন।
15দশ দিনের শেষে দেখা গেল রাজার খাবার খাওয়া যুবকদের সকলের চেয়ে তাঁরা আরও সুন্দর ও স্বাস্থ্যবান হয়েছেন। 16তখন সেই লোকটি রাজার খাবার ও আংগুর-রস সরিয়ে দিয়ে তার বদলে তাঁদের শাক-সব্জিই দিতে থাকলেন। 17এই চারজন যুবককে ঈশ্বর সব রকম সাহিত্য ও বিদ্যায় জ্ঞানলাভ করবার ও বুঝবার ক্ষমতা দিলেন; আর দানিয়েল সব রকম দর্শন ও স্বপ্নের বিষয় বুঝতে পারতেন।
18রাজার সামনে সেই যুবকদের নিয়ে যাবার জন্য রাজা যে সময় ঠিক করে দিয়েছিলেন সেই সময়ের শেষে সেই প্রধান রাজকর্মচারী তাঁদের নবূখদ্নিৎসরের সামনে নিয়ে গেলেন। 19রাজা তাঁদের সংগে কথা বলে বুঝলেন যে, আর কেউ দানিয়েল, হনানিয়, মীশায়েল ও অসরিয়ের সমান নয়; তাই এই চারজন রাজার কাজে নিযুক্ত হলেন। 20জ্ঞান ও বুদ্ধির বিষয়ে প্রত্যেকটি ব্যাপারে রাজা তাঁদের জিজ্ঞাসা করে বুঝতে পারলেন যে, তাঁরা তাঁর সারা রাজ্যের মধ্যেকার সমস্ত যাদুকর ও ভূতের ওঝাদের চেয়ে দশগুণ ভাল।
21রাজা কোরসের রাজত্বের প্রথম বছর পর্যন্ত দানিয়েল রাজার কাজে বহাল রইলেন।
Цяпер абрана:
দানিয়েল 1: SBCL
Пазнака
Капіяваць
Параўнаць
Падзяліцца
Хочаце, каб вашыя адзнакі былі захаваны на ўсіх вашых прыладах? Зарэгіструйцеся або ўвайдзіце
© The Bangladesh Bible Society, 2000

: