আমোষ 6

6
আরামে থাকা লোকেরা
1ধিক্‌ তোমাদের! তোমরা তো সিয়োনে আরামে বাস করছ আর শমরিয়ার পাহাড়ে নিজেদের নিরাপদ মনে করছ। তোমরা সবচেয়ে প্রধান জাতি ইস্রায়েলের নাম-করা লোক আর তোমাদের কাছেই ইস্রায়েলের লোকেরা আসে। 2তোমরা কল্‌নীতে গিয়ে দেখ; সেখান থেকে বড় হমাতে যাও, তার পরে পলেষ্টীয়দের গাৎ শহরে যাও। ঐ রাজ্যগুলোর চেয়ে কি তোমাদের রাজ্য দু’টা ভাল? তাদের দেশের চেয়ে কি তোমাদের দেশ বড়? 3তোমরা মনে করছ যে, তোমরা বিপদের দিনকে দূরে সরিয়ে দিচ্ছ, কিন্তু আসলে তোমরা সন্ত্রাসের রাজত্ব চালাচ্ছ। 4তোমরা হাতীর দাঁতের কাজ করা খাটে শোও আর তোমাদের বিছানায় অলসভাবে গা টান কর। তোমাদের পাল থেকে তোমরা বাছাই করা ভেড়ার বাচ্চা ও বাছুরের মাংস খাও। 5তোমরা বীণা বাজিয়ে গান গাও এবং দায়ূদের মত নানা রকম বাজনা তৈরী করে থাক। 6তোমরা বাটি ভরে আংগুর-রস খাও আর সবচেয়ে ভাল সুগন্ধি তেল গায়ে মাখ, কিন্তু তোমরা যোষেফের, অর্থাৎ ইস্রায়েলের ধ্বংসের জন্য দুঃখিত হও না। 7কাজেই যারা বন্দী হয়ে অন্য দেশে যাবে তাদের মধ্যে তোমরাই হবে প্রথম; তখন তোমাদের ভোজ খাওয়া ও গা টান করা শেষ হবে।
ইস্রায়েলের অহংকারের প্রতি সদাপ্রভুর ঘৃণা
8সর্বক্ষমতার অধিকারী ঈশ্বর প্রভু সদাপ্রভু নিজের নামেই শপথ করে বলেছেন, “আমি যাকোবের অহংকার এবং তার দুর্গগুলো ভীষণ ঘৃণা করি; সেইজন্য আমি তোমাদের শহর ও তার মধ্যেকার সব কিছু অন্যের হাতে দিয়ে দেব।”
9একটা ঘরে দশজন লোক বেঁচে থাকলেও তারা মারা পড়বে। 10তারপর কোন আত্মীয় মৃতদেহগুলো পোড়াবার জন্য সেগুলো ঘর থেকে বের করে নিতে আসবে। ঘরের ভিতরে আর কেউ আছে কি না তা জানবার জন্য সে জিজ্ঞাসা করবে, “তুমি ছাড়া আর কেউ আছে কি?”
তখন সেই ঘরের লোক বলবে, “না, নেই।”
এতে সেই আত্মীয় বলবে, “চুপ কর। এমন কি, সদাপ্রভুর নামও নিয়ো না।”
11যখন সদাপ্রভু আদেশ দেবেন তখন বড় বড় বাড়ী খণ্ড খণ্ড আর ছোট ছোট বাড়ী টুকরা টুকরা করা হবে।
12খাড়া পাহাড়ে কি ঘোড়ারা দৌড়ায়? কেউ কি সেখানে বলদ দিয়ে চাষ করে? কিন্তু তোমরা ন্যায়বিচারকে করেছ বিষের মত আর তেতোর মত করেছ সততার ফল। 13তোমরা লো-দবার (যার মানে “কিছুই না”) জয় করেছ বলে আনন্দ করে থাক, আবার বলে থাক, “আমরা কি নিজের শক্তিতে কর্ণয়িম (যার মানে ‘শক্তিশালী শিং’) অধিকার করি নি?”
14সর্বক্ষমতার অধিকারী ঈশ্বর সদাপ্রভু বলছেন, “হে ইস্রায়েলের লোকেরা, আমি তোমাদের বিরুদ্ধে একটা জাতিকে পাঠাব। সেই জাতি উত্তর দিকের হমাৎ এলাকা থেকে দক্ষিণ দিকের অরাবা উপত্যকা পর্যন্ত সমস্ত জায়গায় তোমাদের উপর অত্যাচার করবে।”

Цяпер абрана:

আমোষ 6: SBCL

Пазнака

Капіяваць

Параўнаць

Падзяліцца

None

Хочаце, каб вашыя адзнакі былі захаваны на ўсіх вашых прыладах? Зарэгіструйцеся або ўвайдзіце