1
সফনিয় 3:17
Pobitro Baibel
SBCL
তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার মধ্যে আছেন, তাঁর রক্ষা করবার শক্তি আছে। তিনি তোমার বিষয় নিয়ে খুব আনন্দিত হবেন, আর তাঁর গভীর ভালবাসার তৃপ্তিতে তিনি নীরব হবেন। তিনি তোমার বিষয় নিয়ে আনন্দ-গান করবেন।”
Параўнаць
Даследуйце সফনিয় 3:17
2
সফনিয় 3:20
হে যিরূশালেমের লোকেরা, সেই সময়ে আমি তোমাদের নিয়ে এসে জড়ো করব। আমি যখন তোমাদের অবস্থা ফিরাব তখন পৃথিবীর সমস্ত জাতির মধ্যে আমি তোমাদের সম্মান ও গৌরবের পাত্র করব, আর তোমরা তা দেখতে পাবে। আমি সদাপ্রভু এই কথা বলছি।”
Даследуйце সফনিয় 3:20
3
সফনিয় 3:15
সদাপ্রভু তোমার শাস্তি দূর করে দিয়েছেন, তিনি তোমার শত্রুকে তাড়িয়ে দিয়েছেন। ইস্রায়েলের রাজা সদাপ্রভু তোমার মধ্যে রয়েছেন; তুমি আর কখনও অমংগলের ভয় করবে না।
Даследуйце সফনিয় 3:15
4
সফনিয় 3:19
যারা তোমার উপর অত্যাচার করে তাদের সবাইকে আমি সেই সময় শাস্তি দেব; আমি খোঁড়াদের উদ্ধার করব এবং যারা ছড়িয়ে পড়েছিল তাদের জড়ো করব। তাদের লজ্জার বদলে আমি তাদের সারা পৃথিবীতে প্রশংসা ও গৌরব দান করব।
Даследуйце সফনিয় 3:19