কাজীগণ 12
12
বিচারকর্তা যিপ্তহ ও আফরাহীম-গোষ্ঠী
1পরে আফরাহীমের লোকদের ডাকা হলে তারা সাফোনে গমন করলো; তারা যিপ্তহকে বললো, তোমার সঙ্গে গমন করতে আমাদেরকে না ডেকে তুমি অম্মোনীয়দের সঙ্গে যুদ্ধ করতে কেন পার হয়ে গিয়েছিলে? আমরা তোমাকে সহ তোমার বাড়ি-ঘর আগুন দিয়ে পুড়িয়ে দেব। 2যিপ্তহ তাদেরকে বললেন, অম্মোনীয়দের সঙ্গে আমার ও আমার লোকদের বড় বিরোধ ছিল, তাই আমি তোমাদেরকে ডেকেছিলাম, কিন্তু তোমরা তাদের হাত থেকে আমাকে উদ্ধার কর নি। 3তোমরা আমাকে উদ্ধার করলে না দেখে আমি প্রাণ হাতে করে অম্মোনীয়দের বিরুদ্ধে পার হয়ে গিয়েছিলাম, আর মাবুদ আমার হাতে তাদেরকে তুলে দিলেন, অতএব তোমরা আমার সঙ্গে যুদ্ধ করতে আজ কেন আমার কাছে আসলে? 4পরে যিপ্তহ গিলিয়দের সমস্ত লোককে একত্র করে আফরাহীমের সঙ্গে যুদ্ধ করলেন, তাতে গিলিয়দের লোকেরা আফরাহীমের লোকদেরকে আঘাত করলো; কেননা তারা বলেছিল, রে গিলিয়দীয়েরা, তোরা আফরাহীমের মধ্যে ও মানশার মধ্যে আফরাহীমের পলাতক। 5পরে গিলিয়দীয়েরা আফরাহীমীয়দের বিরুদ্ধে জর্ডানের পারঘাটাগুলো অধিকার করলো; তাতে আফরাহীমের কোন পলাতক যখন বলতো, আমাকে পার হতে দাও, তখন গিলিয়দের লোকেরা তাকে জিজ্ঞাসা করতো, তুমি কি আফরাহীমীয়? 6সে যদি বলতো, না, তবে তারা বলতো, “শিব্বোলেৎ” বল দেখি; সে বলতো, “সিব্বোলেৎ,” কারণ সে শুদ্ধভাবে তা উচ্চারণ করতে পারতো না; তখন তারা তাকে ধরে নিয়ে জর্ডানের পার ঘাটে হত্যা করতো। সেই সময়ে আফরাহীমের বিয়াল্লিশ হাজার লোক হত হল।
7যিপ্তহ ছয় বছর পর্যন্ত ইসরাইলের বিচার করলেন। পরে গিলিয়দীয় যিপ্তহ ইন্তেকাল করলে গিলিয়দের একটি নগরে তাঁকে দাফন করা হল।
বিচারকর্তা ইব্সন, এলোন ও অব্দোন
8তাঁর পরে বেথেলহেমীয় ইসবন ইসরাইলের বিচারকর্তা হলেন। 9তাঁর ত্রিশটি পুত্র ছিল এবং তিনি ত্রিশটি কন্যা নিজের বংশের বাইরে বিয়ে দিলেন ও পুত্রদের জন্য বংশের বাইরে থেকে ত্রিশটি কন্যা আনলেন। তিনি সাত বছর ইসরাইলের বিচার করলেন। 10পরে ইব্সন ইন্তেকাল করলে বেথেলহেমে তাঁকে দাফন করা হল।
11তাঁর পরে সবূলূনীয় এলোন ইসরাইলের বিচারকর্তা হলেন; তিনি দশ বছর ইসরাইলের বিচার করলেন। 12পরে সবূলূনীয় এলোন ইন্তেকাল করলে এবং সবূলূন দেশস্থ অয়ালোনে তাঁকে দাফন করা হল।
13তাঁর পরে পিরিয়াথোনীয় হিল্লেলের পুত্র অব্দোন ইসরাইলের বিচারকর্তা হলেন। 14তাঁর চল্লিশজন পুত্র ও ত্রিশজন পৌত্র সত্তরটি গাধার পিঠে চড়ে বেড়াত; তিনি আট বছর ইসরাইলের বিচার করলেন। 15পরে পিরিয়াথোনীয় হিল্লেলের পুত্র অব্দোন ইন্তেকাল করলে এবং আফরাহীম দেশে আমালেকীয়দের পর্বতময় প্রদেশে পিরিয়াথোনে তাঁকে দাফন করা হল।
Trenutno izbrano:
কাজীগণ 12: BACIB
Označeno
Kopiraj
Primerjaj
Deli
Želiš, da so tvoji poudarki shranjeni v vseh tvojih napravah? Registriraj se ali se prijavi
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013

: