1
হিজরত 20:2-3
কিতাবুল মোকাদ্দস
BACIB
আমি তোমার আল্লাহ্ মাবুদ, যিনি মিসর দেশ থেকে, গোলামীর গৃহ থেকে, তোমাকে বের করে আনলেন। আমার সাক্ষাতে তোমার অন্য দেবতা না থাকুক।
Compară
Explorează হিজরত 20:2-3
2
হিজরত 20:4-5
তুমি তোমার জন্য খোদাই করা মূর্তি তৈরি করো না; উপরিস্থ বেহেশতে নিচস্থ দুনিয়াতে ও দুনিয়ার নিচস্থ পানির মধ্যে যা যা আছে, তাদের কোন মূর্তি তৈরি করো না; তুমি তাদের কাছে সেজ্দা করো না এবং তাদের সেবা করো না; কেননা তোমার আল্লাহ্ মাবুদ আমি স্বগৌরব রক্ষণে উদ্-যোগী আল্লাহ্; আমি পিতৃগণের অপরাধের প্রতিফল সন্তানদের উপরে বর্তাই, যারা আমাকে অগ্রাহ্য করে, তাদের তৃতীয় ও চতুর্থ পুরুষ পর্যন্ত বর্তাই
Explorează হিজরত 20:4-5
3
হিজরত 20:12
তোমার পিতা ও মাতাকে সমাদর করো, যেন তোমার আল্লাহ্ মাবুদ তোমাকে যে দেশ দেবেন, সেই দেশে তোমার দীর্ঘ পরমায়ু হয়।
Explorează হিজরত 20:12
4
হিজরত 20:8
তুমি বিশ্রামবার স্মরণ করে পবিত্র করো।
Explorează হিজরত 20:8
5
হিজরত 20:7
তোমার আল্লাহ্ মাবুদের নাম অনর্থক নিও না, কেননা যে কেউ তাঁর নাম অনর্থক নেয়, মাবুদ তাকে দোষী করবেন।
Explorează হিজরত 20:7
6
হিজরত 20:9-10
ছয় দিন পরিশ্রম করো, তোমার সমস্ত কাজ করো; কিন্তু সপ্তম দিন তোমার আল্লাহ্ মাবুদের উদ্দেশে বিশ্রামবার। সেদিন তুমি বা তোমার পুত্র বা কন্যা, বা তোমার গোলাম বা বাঁদী, বা তোমার পশু, বা তোমার তোরণদ্বারের মধ্যবর্তী বিদেশী, কেউ কোন কাজ করো না।
Explorează হিজরত 20:9-10
7
হিজরত 20:17
তোমার প্রতিবেশীর বাড়িতে লোভ করো না; প্রতিবেশীর স্ত্রীর প্রতি, কিংবা তার গোলাম বা বাঁদীর প্রতি, কিংবা তার গরুর উপর বা গাধার উপর, প্রতিবেশীর কোন বস্তুতেই লোভ করো না।
Explorează হিজরত 20:17
8
হিজরত 20:16
তোমার প্রতিবেশীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিও না।
Explorează হিজরত 20:16
9
হিজরত 20:14
জেনা করো না।
Explorează হিজরত 20:14
10
হিজরত 20:13
খুন করো না।
Explorează হিজরত 20:13
11
হিজরত 20:15
চুরি করো না।
Explorează হিজরত 20:15