1
গণনাপুস্তক 21:8
পবিত্র বাইবেল
BERV
প্রভু মোশিকে বললেন, “একটি পিতলের সাপ তৈরী করো এবং এটিকে একটি খুঁটির ওপরে রাখো। কোনো ব্যক্তিকে সাপে কামড়ালে যদি সেই ব্যক্তি খুঁটির ওপরের পিতলের সাপটির দিকে তাকায় তাহলে সে ব্যক্তি মারা যাবে না।”
Porównaj
Przeglądaj গণনাপুস্তক 21:8
2
গণনাপুস্তক 21:9
মোশি প্রভুর আদেশ পালন করলেন। তিনি একটি পিতলের সাপ তৈরী করে সেটিকে খুঁটির ওপরে রাখলেন। এরপর যখনই কোন মানুষকে সাপে দংশন করত, তখনই সে খুঁটির ওপরের পিতলের সাপটির দিকে তাকাতো আর বেঁচে যেতো।
Przeglądaj গণনাপুস্তক 21:9
3
গণনাপুস্তক 21:5
তারা প্রভু এবং মোশির বিরুদ্ধে অভিযোগ করতে শুরু করল। লোকরা বলল, “কেন আপনি আমাদের মিশর থেকে বাইরে নিয়ে এসেছেন? আমরা এখানে মরুভূমিতে মারা যাবো। এখানে কোনো রুটি নেই! জল নেই! আর আমরা এই সাংঘাতিক খাদ্যকে ঘৃণা করি।”
Przeglądaj গণনাপুস্তক 21:5
4
গণনাপুস্তক 21:6
এই কারণে প্রভু লোকদের মধ্যে বিষাক্ত সাপ পাঠালেন। সাপগুলো লোকদের দংশন করলে ইস্রায়েলের বহু সংখ্যক লোক মারা গেল।
Przeglądaj গণনাপুস্তক 21:6
5
গণনাপুস্তক 21:7
তখন লোকরা মোশির কাছে এসে বলল, “আমরা জানি যে আমরা প্রভুর বিরুদ্ধে এবং আপনার বিরুদ্ধে কথা বলে পাপ করেছি। প্রভুর কাছে প্রার্থনা করুন যেন তিনি সাপগুলোকে ফিরিয়ে নিয়ে যান।” সুতরাং মোশি লোকদের জন্য প্রার্থনা করলেন।
Przeglądaj গণনাপুস্তক 21:7