১ ইউহোন্না 1
1
জীবন কালাম
1যা আদি থেকে ছিল, যা আমরা শুনেছি, স্বচক্ষে দেখেছি, নিরীক্ষণ করেছি এবং নিজের হাতে স্পর্শ করেছি, জীবনের সেই কালামের বিষয় লিখছি— 2আর সেই জীবন প্রকাশিত হলেন এবং আমরা তা দেখেছি ও সেই বিষয়ে সাক্ষ্য দিচ্ছি; এবং যিনি পিতার কাছে ছিলেন ও আমাদের কাছে প্রকাশিত হলেন, তোমাদেরকে সেই অনন্ত জীবনের কথাই জানাচ্ছি— 3আমরা যা দেখেছি ও শুনেছি, তার সংবাদ তোমাদেরকেও দিচ্ছি, যেন আমাদের সঙ্গে তোমাদেরও সহভাগিতা থাকে। আর আমাদের যে সহভাগিতা তা পিতার এবং তাঁর পুত্র ঈসা মসীহের সঙ্গে। 4আমাদের আনন্দ যেন সমপূর্ণ হয়, এজন্য এসব লিখছি।
আল্লাহ্ নূর
5আমরা যে বার্তা তাঁর কাছে শুনে তোমাদের জানাচ্ছি তা এই, আল্লাহ্ হচ্ছেন নূর এবং তাঁর মধ্যে অন্ধকারের লেশমাত্র নেই। 6আমরা যদি বলি যে, তাঁর সঙ্গে আমাদের সহভাগিতা আছে, আর যদি অন্ধকারে চলি, তবে মিথ্যা বলি, সত্য আচরণ করি না। 7কিন্তু তিনি যেমন নূরে আছেন, আমরাও যদি তেমনি নূরে চলি, তবে পরস্পরের মধ্যে আমাদের সহভাগিতা আছে এবং তাঁর পুত্র ঈসার রক্ত আমাদেরকে সমস্ত গুনাহ্ থেকে পাক-পবিত্র করে। 8আমরা যদি বলি যে, আমাদের মধ্যে গুনাহ্ নেই, তবে নিজেরা নিজেদের ভুলাই এবং সত্য আমাদের অন্তরে নেই। 9যদি আমরা নিজ নিজ গুনাহ্ স্বীকার করি, তিনি বিশ্বস্ত ও ধার্মিক, সুতরাং আমাদের গুনাহ্ মাফ করবেন এবং আমাদের সমস্ত অধার্মিকতা থেকে পাক-পবিত্র করবেন। 10যদি আমরা বলি যে, গুনাহ্ করি নি, তবে তাঁকে মিথ্যাবাদী বানাই এবং তাঁর কালাম আমাদের অন্তরে নেই।
Markert nå:
১ ইউহোন্না 1: BACIB
Marker
Kopier
Sammenlign
Del
Vil du ha høydepunktene lagret på alle enhetene dine? Registrer deg eller logg på
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013

: