1
ইবরানী 10:25
কিতাবুল মোকাদ্দস
BACIB
এবং যেমন কারো কারো অভ্যাস আছে তেমনি নিজেরা সভায় এক সঙ্গে মিলিত হওয়া বাদ না দিই— বরং পরস্পরকে চেতনা দিই; আর তোমরা মসীহের দিন যত বেশি সন্নিকট হতে দেখছো, ততই যেন বেশি এই বিষয়ে তৎপর হই।
Sammenlign
Utforsk ইবরানী 10:25
2
ইবরানী 10:24
এবং এসো, আমরা পরস্পরের প্রতি মনোযোগ করি, যেন মহব্বত ও সৎকর্মের সম্বন্ধে পরস্পরকে উদ্দীপিত করে তুলতে পারি
Utforsk ইবরানী 10:24
3
ইবরানী 10:23
এসো, আমাদের প্রত্যাশার অঙ্গীকার অটল করে ধরি, কেননা যিনি ওয়াদা করেছেন, তিনি বিশ্বস্ত
Utforsk ইবরানী 10:23
4
ইবরানী 10:36
কেননা তোমাদের ধৈর্য ধরা প্রয়োজন আছে, যেন আল্লাহ্র ইচ্ছা পালন করে প্রতিজ্ঞার ফল লাভ কর।
Utforsk ইবরানী 10:36
5
ইবরানী 10:22
এজন্য এসো, আমরা খাঁটি অন্তরে বিশ্বাসের পূর্ণ নিশ্চয়তায় আল্লাহ্র কাছে উপস্থিত হই; আমাদের অন্তরকে তো রক্ত ছিটিয়ে মন্দ থেকে মুক্ত করা হয়েছে এবং পরিষ্কার পানি দিয়ে আমাদের শরীরকে ধোয়া হয়েছে
Utforsk ইবরানী 10:22
6
ইবরানী 10:35
অতএব তোমাদের সেই সাহস ত্যাগ করো না, যা মহা পুরস্কারযুক্ত।
Utforsk ইবরানী 10:35
7
ইবরানী 10:26-27
কারণ সত্যের তত্ত্বজ্ঞান পেলে পর যদি আমরা স্বেচ্ছাপূর্বক গুনাহ্ করি, তবে গুনাহ্র জন্য আর কোন কোরবানী অবশিষ্ট থাকে না, কেবল থাকে বিচারের ভয়ঙ্কর প্রতীক্ষা এবং বিপক্ষদেরকে গ্রাস করতে উদ্যত আগুনের প্রচণ্ডতা।
Utforsk ইবরানী 10:26-27