লেবীয় 21
21
ইমামদের পবিত্রতা
1আর মাবুদ মূসাকে বললেন, তুমি হারুনের পুত্র ইমামদেরকে বল, আত্মীয়-স্বজনের মৃতের জন্য তারা কেউ নাপাক হবে না। 2কেবল নিজেদের নিকটবর্তী গোত্র, অর্থাৎ তার মা, বা পিতা, বা পুত্র, বা কন্যা, বা ভাই মারা গেলে নিজেকে নাপাক করতে পারবে। 3আর নিকটস্থ যে বোনের বিয়ে হয় নি, এমন বোন মারা গেলে সে নিজেকে নাপাক করতে পারবে। 4নিজের লোকদের মধ্যে প্রধান বলে সে নিজেকে নাপাক করার জন্য নাপাক হবে না। 5তারা নিজ নিজ মাথা মুণ্ডন করবে না, নিজ নিজ দাড়ির কোণও কামাবে না ও নিজ নিজ শরীরে অস্ত্রাঘাত করবে না। 6তারা তাদের আল্লাহ্র উদ্দেশে পবিত্র হবে ও তার আল্লাহ্র নাম নাপাক করবে না; কেননা তারা মাবুদের অগ্নিকৃত উপহার, তাদের আল্লাহ্র খাদ্য, কোরবানী করে; অতএব তারা পবিত্র হবে। 7তারা পতিতা কিংবা ভ্রষ্টা স্ত্রীকে বিয়ে করবে না এবং স্বামীর পরিত্যক্তা স্ত্রীকেও বিয়ে করবে না, কেননা ইমাম তার আল্লাহ্র উদ্দেশে পবিত্র। 8অতএব তুমি তাকে পবিত্র রাখবে; কারণ সে তোমার আল্লাহ্র খাদ্য কোরবানী করে; সে তোমার কাছে পবিত্র হবে; কেননা তোমাদের পবিত্রকারী মাবুদ আমি পবিত্র। 9আর কোন ইমামের কন্যা যদি জেনা করে নিজেকে নাপাক করে তবে সে তার পিতাকে নাপাক করে; তাকে আগুনে পুড়িয়ে দিতে হবে।
10আর নিজের ভাইদের মধ্যে প্রধান ইমাম, যার মাথায় অভিষেক তেল ঢালা হয়েছে, যে ব্যক্তি অভিষেক দ্বারা পবিত্র পোশাক পরার অধিকারী হয়েছে, সে নিজের মাথা মুণ্ডন করবে না ও তার পোশাক চিরবে না। 11আর সে কোন লাশের কাছে যাবে না, তার পিতার বা তার মাতার জন্যও সে নিজেকে নাপাক করবে না, 12এবং পবিত্র স্থান থেকে বাইরে যাবে না এবং তার আল্লাহ্র পবিত্র স্থান নাপাক করবে না, কেননা তার আল্লাহ্র অভিষেক তেলের সংস্কার তার উপরে আছে; আমি মাবুদ। 13আর সে কেবল কুমারী মেয়েকে বিয়ে করবে। 14বিধবা, বা স্বামী পরিত্যক্তা, বা ভ্রষ্টা স্ত্রী, বা পতিতা, এদের কাউকেও বিয়ে করবে না; সে তার নিজের লোকদের মধ্যে এক জন কুমারীকে বিয়ে করবে। 15সে নিজের লোকদের মধ্যে নিজের বংশ নাপাক করবে না, কেননা আমি মাবুদ তার পবিত্রকারী।
16আর মাবুদ মূসাকে বললেন, 17তুমি হারুনকে বল, পুরুষানুক্রমে তোমার বংশের মধ্যে যার শরীরে খুঁত থাকে, সে তার আল্লাহ্র উদ্দেশে খাবার উৎসর্গ করতে কোরবানগাহ্র নিকটবর্তী না হোক। 18যে ব্যক্তির খুঁত আছে, সে কোরবানগাহ্র নিকটবর্তী হবে না; অন্ধ, বা খঞ্জ, বা খাঁদা, বা অস্বাভাবিক ভাবে লম্বা অঙ্গ, 19বা ভাঙ্গা পা, বা ভাঙ্গা হাত, 20বা কুঁজো, বা বামন, বা ছানিপড়া, বা শ্বেতিরোগী, বা স্ফোটক-বিশিষ্ট, বা অণ্ডকোষ নষ্ট; 21কোন খুঁতবিশিষ্ট পুরুষ ইমাম হারুনের বংশের মধ্যে আছে, সে মাবুদের উদ্দেশে অগ্নিকৃত উপহার কোরবানী করতে কোরবানগাহ্র নিকটবর্তী হবে না; তার খুঁত আছে, সে তার আল্লাহ্র উদ্দেশে খাবার উৎসর্গ করতে কোরবানগাহ্র নিকটবর্তী হবে না। 22সে তার আল্লাহ্র খাদ্য, অতি পবিত্র বস্তু ও পবিত্র বস্তু ভোজন করতে পারবে; 23কিন্তু পর্দার কাছে প্রবেশ করবে না ও কোরবানগাহ্র নিকটবর্তী হবে না, কেননা তার খুঁত আছে; সে আমার পবিত্র সমস্ত স্থান নাপাক করবে না, কেননা আমি মাবুদ সেই সবের পবিত্রকারী। 24মূসা হারুনকে, তাঁর পুত্রদেরকে ও সমস্ত বনি-ইসরাইলকে এই কথা বললেন।
Terpilih Sekarang Ini:
লেবীয় 21: BACIB
Highlight
Kongsi
Bandingkan
Salin
Ingin menyimpan sorotan merentas semua peranti anda? Mendaftar atau log masuk
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013

: