হিজরত 32:5-6
হিজরত 32:5-6 BACIB
আর হারুন তা দেখে তার সম্মুখে একটি কোরবানগাহ্ তৈরি করলেন এবং হারুন ঘোষণা করে বললেন, আগামীকাল মাবুদের উদ্দেশে উৎসব হবে। আর লোকেরা পরদিন প্রত্যুষে উঠে পোড়ানো-কোরবানী করলো এবং মঙ্গল-কোরবানী আনলো; আর লোকেরা ভোজন পান করতে বসলো, পরে ক্রীড়া করতে উঠলো।


