1
হিজরত 2:24-25
কিতাবুল মোকাদ্দস
BACIB
আর আল্লাহ্ তাদের আর্তস্বর শুনলেন এবং ইব্রাহিম, ইস্হাক ও ইয়াকুবের সঙ্গে কৃত তাঁর নিয়ম স্মরণ করলেন। ফলত আল্লাহ্ বনি-ইসরাইলদের প্রতি দৃষ্টিপাত করলেন আর তাদের প্রতি মনোযোগ দিলেন।
Bandingkan
Selidiki হিজরত 2:24-25
2
হিজরত 2:23
অনেক দিন পরে মিসরের বাদশাহ্র মৃত্যু হল এবং বনি-ইসরাইলরা তাদের গোলামীর দরুন কাতরোক্তি ও কান্নাকাটি করতে লাগল। গোলামীর দরুন তাদের আর্তনাদ আল্লাহ্র কাছে গিয়ে পৌঁছলো।
Selidiki হিজরত 2:23
3
হিজরত 2:10
পরে ছেলেটি বড় হলে তিনি তাকে নিয়ে ফেরাউনের কন্যাকে দিলেন; তাতে সে তাঁরই পুত্র হল; আর তিনি তার নাম মূসা [টেনে তোলা] রাখলেন, কেননা তিনি বললেন, আমি তাকে পানি থেকে টেনে তুলেছি।
Selidiki হিজরত 2:10
4
হিজরত 2:9
ফেরাউনের কন্যা তাঁকে বললেন, তুমি এই ছেলেটিকে নিয়ে আমার হয়ে দুধ পান করাও; আমি তোমাকে বেতন দেব। তাতে সেই স্ত্রী ছেলেটিকে নিয়ে দুধ পান করাতে লাগলেন।
Selidiki হিজরত 2:9
5
হিজরত 2:5
পরে ফেরাউনের কন্যা গোসল করার জন্য নদীতে আসলেন। সে সময় তার সহচরীরা নদীর তীরে বেড়াচ্ছিল। তিনি নল-বনের মধ্যে ঐ ঝুড়িটি দেখে তাঁর বাঁদীকে তা আনতে পাঠালেন।
Selidiki হিজরত 2:5
6
হিজরত 2:11-12
মূসা বড় হওয়ার পর একদিন নিজের ভাইদের কাছে গিয়ে তাদের নিদারুণ পরিশ্রম করতে দেখতে পেলেন। তিনি দেখলেন, এক জন মিসরীয় তাঁর ভাইদের মধ্যে এক জন ইবরানীকে মারধোর করছে। তখন তিনি এদিক ওদিক তাকিয়ে কাউকে দেখতে না পেয়ে ঐ মিসরীয়কে খুন করে বালির মধ্যে পুঁতে রাখলেন।
Selidiki হিজরত 2:11-12
Halaman Utama
Alkitab
Pelan
Video