1
২ বাদশাহ্নামা 4:2
কিতাবুল মোকাদ্দস
BACIB
আল-ইয়াসা তাকে বললেন, আমি তোমার জন্য কি করতে পারি? বল দেখি, তোমার ঘরে কি আছে? সে বললো এক বাটি তেল ছাড়া আপনার বাঁদীর আর কিছুই নেই।
Bandingkan
Selidiki ২ বাদশাহ্নামা 4:2
2
২ বাদশাহ্নামা 4:1
একবার সাহাবী-নবীদের মধ্যে একজনের স্ত্রী আল-ইয়াসার কাছে কেঁদে বললো, আপনার গোলাম আমার স্বামী মারা গেছেন; আপনি জানেন, আপনার গোলাম মাবুদকে ভয় করতেন; এখন ঋণদাতা আমার দু’টি সন্তানকে গোলাম বানাবার জন্য নিয়ে যেতে এসেছে।
Selidiki ২ বাদশাহ্নামা 4:1
3
২ বাদশাহ্নামা 4:3
তখন তিনি বললেন, যাও, বাইরে থেকে তোমার সমস্ত প্রতিবেশীর কাছ থেকে বেশ কিছু শূন্য পাত্র চেয়ে আন, অল্প এনো না।
Selidiki ২ বাদশাহ্নামা 4:3
4
২ বাদশাহ্নামা 4:4
পরে ভিতরে গিয়ে তুমি ও তোমার পুত্রেরা ঘরে থেকে দরজা বন্ধ কর এবং সেসব পাত্রে তেল ঢাল; এক এক পাত্র পূর্ণ হলে তা একদিকে রাখ।
Selidiki ২ বাদশাহ্নামা 4:4
5
২ বাদশাহ্নামা 4:6
সমস্ত পাত্র পূর্ণ হওয়ার পর সে তার পুত্রকে বললো, আরও পাত্র আন। পুত্র বললো, আর পাত্র নেই। তখন তেলের স্রোত বন্ধ হল।
Selidiki ২ বাদশাহ্নামা 4:6
6
২ বাদশাহ্নামা 4:7
পরে সে গিয়ে আল্লাহ্র লোককে সংবাদ দিল। তিনি বললেন, যাও, সেই তেল বিক্রি করে তোমার ঋণ পরিশোধ কর এবং যা অবশিষ্ট থাকবে, তা দ্বারা তুমি ও তোমার পুত্রেরা দিনপাত কর।
Selidiki ২ বাদশাহ্নামা 4:7
7
২ বাদশাহ্নামা 4:5
পরে সে স্ত্রীলোক তাঁর কাছ থেকে প্রস্থান করলো, আর সে ও তার পুত্রেরা ঘরে থেকে দরজা বন্ধ করলো; তারা পুনঃ পুনঃ তাকে পাত্র এনে দিল এবং সে তেল ঢাললো।
Selidiki ২ বাদশাহ্নামা 4:5
8
২ বাদশাহ্নামা 4:34
আর পালঙ্কে উঠে বালকটির উপরে শয়ন করলেন; তিনি তার মুখের উপরে তাঁর মুখ, চোখের উপরে চোখ ও হাতের উপরে হাত দিয়ে তার উপরে তিনি লম্বমান হলেন; তাতে বালকটির শরীর উত্তাপযুক্ত হতে লাগল।
Selidiki ২ বাদশাহ্নামা 4:34