ইউসা 20
20
ছয়টি আশ্রয়-নগর নির্ণয়
1পরে মাবুদ ইউসাকে বললেন, 2তুমি বনি-ইসরাইলদের বল, আমি মূসার মাধ্যমে তোমাদের কাছে যে যে নগরের কথা বলেছি, তোমরা তোমাদের জন্য সেসব আশ্রয়-নগর নির্ধারণ কর। 3তাতে যে ব্যক্তি ভুলবশত অজ্ঞাতসারে কাউকেও হত্যা করে, সেই নরহন্তা সেখানে পলাতে পারবে এবং সেই নগরগুলো রক্তের প্রতিশোধদাতার হাত থেকে তোমাদের রক্ষার স্থান হবে। 4আর সে তার মধ্যে কোন এক নগরে পালিয়ে যাবে এবং নগর-দ্বারের প্রবেশ স্থানে দাঁড়িয়ে নগরের প্রধান ব্যক্তিবর্গের কর্ণগোচরে নিজের কথা বলবে; পরে তারা নগরের মধ্যে তাদের কাছে তাকে এনে তাদের মধ্যে বাস করতে স্থান দেবে। 5আর রক্তের প্রতিশোধদাতা তার পিছনে তাড়া করে আসলে তারা তার হাতে সেই নরহন্তাকে তুলে দেবে না; কেননা সে অজ্ঞাতসারে তার প্রতিবেশীকে আঘাত করেছিল, আগে থেকে তার মনে তার প্রতি কোন হিংসা ছিল না। 6অতএব যতদিন সে বিচারের জন্য মণ্ডলীর সাক্ষাতে না দাঁড়ায় এবং তৎকালীন মহা-ইমামের মৃত্যু না হয়, ততদিন সে ঐ নগরে বাস করবে; পরে সেই নরহন্তা তার নগরে ও তার বাড়িতে, যে নগর থেকে পালিয়ে গিয়েছিল, সেই স্থানে ফিরে যাবে।
7তাতে তারা পর্বতময় নপ্তালি প্রদেশস্থ গালীলের কেদশ, পর্বতময় আফরাহীম প্রদেশস্থ শিখিম ও পর্বতময় এহুদা প্রদেশস্থ কিরিয়ৎ-অর্ব অর্থাৎ হেবরন পৃথক করলো। 8আর জেরিকোর নিকটস্থ জর্ডানের পূর্বপারে তারা রূবেণ-বংশের অধিকার হতে সমভূমির মরুভূমিতে অবস্থিত বেৎসর, গাদ-বংশের অধিকার থেকে গিলিয়দস্থিত রামোৎ ও মানশা-বংশের অধিকার থেকে বাশনস্থ গোলান নির্ধারণ করলো। 9কেউ ভুলবশত হত্যা করলে যতদিন মণ্ডলীর সম্মুখে না দাঁড়ায়, ততদিন সেই স্থানে যেন পালাতে পারে ও রক্তের প্রতিশোধদাতার হাতে না মরে, এজন্য সমস্ত বনি-ইসরাইলের ও তাদের মধ্যে বাসকারী বিদেশীর জন্য এসব নগর নির্ধারিত হল।
Attualmente Selezionati:
ইউসা 20: BACIB
Evidenzia
Copia
Confronta
Condividi
Vuoi avere le tue evidenziazioni salvate su tutti i tuoi dispositivi?Iscriviti o accedi
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013

: