হিজরত 5
5
ফেরাউনের সম্মুখে হযরত মূসা ও হারুন
1পরে মূসা ও হারুন গিয়ে ফেরাউনকে বললেন, মাবুদ ইসরাইলের আল্লাহ্, এই কথা বলেন, মরুভূমিতে আমার উদ্দেশে উৎসব করার জন্য আমার লোকদেরকে ছেড়ে দাও। 2ফেরাউন বললেন, কে এই মাবুদ যে, আমি তার কথা শুনে ইসরাইলকে ছেড়ে দেব? আমি মাবুদকে জানি না, ইসরাইলকেও ছেড়ে দেব না। 3তাঁরা বললেন, ইবরানীদের আল্লাহ্ আমাদেরকে দর্শন দিয়েছেন; আমরা আরজ করি, আমাদের আল্লাহ্ মাবুদের উদ্দেশে পশু কোরবানী করার জন্য আমাদেরকে তিন দিনের পথ মরুভূমিতে যেতে দিন, অন্যথায় তিনি মহামারী কি তলোয়ার দ্বারা আমাদেরকে আক্রমণ করবেন। 4মিসরের বাদশাহ্ তাঁদেরকে বললেন, ওহে মূসা ও হারুন, তোমরা লোকদেরকে কেন তাদের কাজ থেকে নিবৃত্ত করতে চাও? যাও, তোমরা গিয়ে তোমাদের নির্দিষ্ট কাজ কর। 5ফেরাউন আরও বললেন, দেখ, দেশের লোক এখন অনেক, আর তোমরা তাদেরকে তাদের কাজ থেকে নিবৃত্ত করছো।
6আর ফেরাউন সেদিন লোকদের কার্যশাসক ও নেতৃবর্গকে এই হুকুম দিলেন, 7তোমরা ইট তৈরি করার জন্য আগের মত এই লোকদেরকে আর খড়কুটা দিও না; তারা গিয়ে নিজেরাই নিজেদের খড় সংগ্রহ করুক। 8কিন্তু আগে তাদের যত ইট তৈরি করার ভার ছিল, এখনও সেই ভার দাও; তার কিছুই কম করো না; কেননা তারা অলস, এজন্য কান্নাকাটি করে বলছে, আমরা আমাদের আল্লাহ্র উদ্দেশে পশু কোরবানী করতে যাই। 9সেই লোকদের উপরে আরও কঠিন কাজ চাপিয়ে দেওয়া হোক, তারা তাতেই ব্যস্ত থাকুক এবং মিথ্যা কথায় কান না দিক।
10আর লোকদের কার্যশাসক ও নেতৃবর্গরা বাইরে গিয়ে তাদেরকে বললো, ফেরাউন এই কথা বলেন, আমি তোমাদেরকে খড় দেব না। 11তোমরা যেখানে পাও, সেখানে গিয়ে খড় সংগ্রহ কর; কিন্তু তাতে তোমাদের কাজ একটুও কমিয়ে দেওয়া হবে না। 12তাতে লোকেরা খড়ের চেষ্টায় নাড়া সংগ্রহ করতে সমস্ত মিসর দেশে ছড়িয়ে পড়লো। 13অপরদিকে কার্যশাসকেরা তাড়া দিয়ে বললো, খড় পেলে যেমন করতে, তেমনি এখনও তোমাদের কাজ, নিরূপিত দৈনিক কাজ, প্রতিদিন সমপূর্ণ কর। 14আর ফেরাউনের কার্যশাসকেরা বনি-ইসরাইলদের যে নেতৃ-বর্গকে তাদের উপরে রেখেছিল, তাদেরও প্রহার করা হল, আর বলা হল, তোমরা আগের মত ইট নির্মাণের বিষয়ে নিরূপিত কাজ আজ ও গতকাল কেন সমপূর্ণ কর নি?
15তাতে বনি-ইসরাইলদের নেতৃবর্গ এসে ফেরাউনের কাছে কান্নাকাটি করে বললো, আপনার গোলামদের সঙ্গে আপনি এমন ব্যবহার কেন করছেন? 16লোকেরা আপনার গোলামদেরকে খড় দেয় না, তবুও আমাদের বলে, ইট তৈরি কর; আর দেখুন, আপনার এই গোলামদের মারধর করা হচ্ছে কিন্তু আপনার লোকদেরই দোষ। 17ফেরাউন বললেন, তোমরা অলস, তাই বলছো, আমরা মাবুদের উদ্দেশে পশু কোরবানী করতে যাই। 18এখন যাও, কাজ কর, তোমাদেরকে খড় দেওয়া যাবে না, তবুও ইটের পূর্ণ সংখ্যা দিতে হবে। 19তখন বনি-ইসরাইলদের নেতৃবর্গ দেখলো, তারা বিপাকে পড়েছে, কারণ বলা হয়েছিল, তোমরা প্রত্যেক দিনের কাজের নির্দিষ্ট সংখ্যক ইটের কিছু কম করতে পারবে না।
20পরে ফেরাউনের কাছ থেকে বের হয়ে আসার সময়ে তারা মূসা ও হারুনের সাক্ষাৎ পেল, তাঁরা পথে দাঁড়িয়ে ছিলেন। 21তারা তাঁদেরকে বললো, মাবুদ তোমাদের প্রতি দৃষ্টিপাত করে বিচার করুন, কেননা তোমরা ফেরাউনের দৃষ্টিতে ও তাঁর কর্মকর্তাদের দৃষ্টিতে আমাদেরকে ঘৃণার পাত্র করে আমাদের প্রাণনাশ করার জন্য তাদের হাতে তলোয়ার তুলে দিয়েছ।
আল্লাহ্র কাছে হযরত মূসার অভিযোগ
22পরে মূসা মাবুদের কাছে ফিরে গিয়ে তাঁকে বললেন, হে মাবুদ, তুমি এই লোকদের প্রতি কেন অমঙ্গল করলে? আমাকে কেন পাঠালে? 23যখন থেকে আমি তোমার নামে কথা বলতে ফেরাউনের কাছে উপস্থিত হয়েছি, তখন থেকে তিনি এই লোকদের অমঙ্গল করছেন, আর তুমি তোমার লোকদের উদ্ধার করার জন্য কিছুই কর নি।
Attualmente Selezionati:
হিজরত 5: BACIB
Evidenzia
Condividi
Confronta
Copia
Vuoi avere le tue evidenziazioni salvate su tutti i tuoi dispositivi?Iscriviti o accedi
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013

: