1
মালাখি 3:10
কিতাবুল মোকাদ্দস
BACIB
তোমরা সমস্ত দশ ভাগের এক ভাগ ভাণ্ডারে আন, যেন আমার গৃহে খাদ্য থাকে; আর তোমরা এতে আমার পরীক্ষা কর, এই কথা বাহিনীগণের মাবুদ বলেন, আমি আসমানের দরজাগুলো মুক্ত করে তোমাদের প্রতি অপরিমেয় দোয়া বর্ষণ করি কি না।
Confronta
Esplora মালাখি 3:10
2
মালাখি 3:11-12
আর আমি তোমাদের জন্য গ্রাসকারীকে ভর্ৎসনা করবো, সে তোমাদের ভূমির ফল বিনষ্ট করবে না এবং ক্ষেতে তোমাদের আঙ্গুরলতার ফল অকালে ঝরাবে না, এই কথা বাহিনীগণের মাবুদ বলেন। আর সর্ব জাতি তোমাদেরকে সুখী বলবে, কেননা তোমরা প্রীতিজনক দেশ হবে, এই কথা বাহিনীগণের মাবুদ বলেন।
Esplora মালাখি 3:11-12
3
মালাখি 3:17-18
আর তারা আমারই হবে, এই কথা বাহিনীগণের মাবুদ বলেন; আমার কাজ করার দিনে তারা আমার নিজস্ব হবে; এবং কোন মানুষ যেমন আপন সেবাকারী পুত্রের প্রতি মমতা করে, আমি তাদের প্রতি তেমনি মমতা করবো। তখন তোমরা ফিরে আসবে এবং ধার্মিক ও দুষ্টের মধ্যে, যে আল্লাহ্র সেবা করে ও যে তাঁর সেবা না করে, উভয়ের মধ্যে প্রভেদ দেখবে।
Esplora মালাখি 3:17-18
4
মালাখি 3:1
দেখ, আমি আমার দূতকে প্রেরণ করবো, সে আমার আগে পথ প্রস্তুত করবে; এবং তোমরা যে প্রভুর খোঁজ করছো, তিনি অকস্মাৎ তাঁর এবাদতখানায় আসবেন; নিয়মের সেই দূত, যাঁতে তোমাদের প্রীতি, দেখ, তিনি আসছেন, এই কথা বাহিনীগণের মাবুদ বলেন।
Esplora মালাখি 3:1