শামুয়েল তালুতকে বললেন, তুমি নির্বোধের কাজ করেছ; তোমার আল্লাহ্ মাবুদ তোমাকে যে হুকুম দিয়েছেন, তা পালন কর নি; করলে মাবুদ এখন ইসরাইলের উপরে তোমার রাজত্ব চিরকাল স্থায়ী করতেন। কিন্তু এখন তোমার রাজত্ব স্থির থাকবে না; মাবুদ তাঁর মনের মত একজনের খোঁজ করে তাকেই তাঁর লোকদের নেতৃত্ব পদে নিযুক্ত করেছেন; কেননা মাবুদ তোমাকে যা হুকুম করেছিলেন, তুমি তা পালন কর নি।