শুমারী 17

17
হারুনের লাঠিতে ফুল ফোটা
1আর মাবুদ মূসাকে বললেন, 2তুমি বনি-ইসরাইলকে বলে তাদের পিতৃকুল অনুসারে সমস্ত নেতার কাছ থেকে একেক পিতৃকুলের জন্য এক একটি লাঠি, এভাবে বারোটি লাঠি গ্রহণ কর; প্রত্যেকের লাঠিতে তার নাম লেখ। 3আর লেবির লাঠিতে হারুনের নাম লেখ; কেননা তাদের একেক পিতৃকুলের নেতার জন্য এক একটি লাঠি হবে। 4আর জমায়েত-তাঁবুতে যে স্থানে আমি তোমাদের সঙ্গে সাক্ষাৎ করি, সেই স্থানে শরীয়ত-সিন্দুকের সম্মুখে সেসব রাখবে। 5পরে এরকম হবে, যে ব্যক্তি আমার মনোনীত, তার লাঠি মুকুলিত হবে; এভাবে আমি তোমাদের বিরুদ্ধে বনি-ইসরাইলরা যে অনবরত বচসা করে আসছে তা নিবৃত্ত করবো।
6পরে মূসা বনি-ইসরাইলকে এসব বললে তাদের গোষ্ঠীর নেতৃবর্গ তাদের পিতৃকুল অনুসারে প্রত্যেক নেতার জন্য এক একটি লাঠি হিসেবে বারোটি লাঠি তাঁকে দিলেন এবং হারুনের লাঠিও তাঁদের মধ্যে ছিল। 7তাতে মূসা ঐ সমস্ত লাঠি নিয়ে সাক্ষ্য-তাঁবুতে মাবুদের সম্মুখে রাখলেন।
8পরদিন মূসা সাক্ষ্য-তাঁবুতে প্রবেশ করলেন, আর দেখ, লেবি গোষ্ঠীর হারুনের লাঠিটি অঙ্কুরিত, মুকুলিত ও পুষ্পিত হয়ে বাদাম ফল ধরেছে। 9তখন মূসা মাবুদের সম্মুখ থেকে ঐ সমস্ত লাঠি বের করে সমস্ত বনি-ইসরাইলের সাক্ষাতে আনলেন এবং তাঁরা তা দেখে প্রত্যেকে যার যার লাঠি গ্রহণ করলেন। 10পরে মাবুদ মূসাকে বললেন, তুমি হারুনের লাঠি পুনর্বার শরীয়ত-সিন্দুকের সম্মুখে রাখ, তা বিদ্রোহী সন্তানদের সাবধান করার চিহ্ন হিসেবে থাকবে; এভাবে আমার বিরুদ্ধে এদের বচসা নিবৃত্ত কর, যেন এরা মারা না পড়ে। 11মূসা তা করলেন; মাবুদ তাঁকে যেরকম হুকুম দিয়েছিলেন, তিনি সেরকমই করলেন।
12আর বনি-ইসরাইল মূসাকে বললো, দেখ, আমরা মারা পড়বো, বিনষ্ট হব, সকলেই বিনষ্ট হবো। 13কারণ যে কেউ মাবুদের শরীয়ত-তাঁবুর কাছে যাবে, সেই মারা পড়বে। তবে আমরা কি সকলেই মারা পড়বো?

Pati Souliye

Pataje

Konpare

Kopye

None

Ou vle gen souliye ou yo sere sou tout aparèy ou yo? Enskri oswa konekte