২ শামুয়েল 23
23
বাদশাহ্ দাউদের শেষ কথা
1দাউদের শেষ বাণী এই:
ইয়াসির পুত্র দাউদের দৈববাণী,
আল্লাহ্ যাঁকে উঁচুতে তুলে ধরেছেন তাঁর দৈববাণী,
যিনি ইয়াকুবের আল্লাহ্ কর্তৃক অভিষিক্ত,
যিনি ইসরাইলের মধুর গায়ক তিনি বলছেন,
2আমার দ্বারা মাবুদের রূহ্ বলেছেন,
তাঁর বাণী আমার জিহ্বাগ্রে রয়েছে।
3ইসরাইলের আল্লাহ্ বলেছেন,
ইসরাইলের শৈল আমাকে বলেছেন,
যিনি মানুষের উপরে ধার্মিকতায় কর্তৃত্ব করেন,
যিনি আল্লাহ্ ভয়ে কর্তৃত্ব করেন,
4তিনি সকাল বেলার, সূর্যোদয় কালের,
মেঘমুক্ত সকাল বেলার আলোর মত হবেন;
যখন বৃষ্টির পরবর্তী সূর্যের আলোর জন্য ভূতল থেকে নবীন ঘাস বের হয়।
5আল্লাহ্র কাছে আমার কুল কি সেই রকম নয়?
হ্যাঁ, তিনি আমার সঙ্গে একটি চিরস্থায়ী নিয়ম করেছেন;
তা সমস্ত বিষয়ে সুসম্পন্ন ও সুরক্ষিত;
এই তো আমার সমপূর্ণ নাজাত ও সমপূর্ণ অভীষ্ট;
তিনি কি তা অঙ্কুরিত করাবেন না?
6কিন্তু পাষণ্ডেরা সকলে উৎপাটনীয় কাঁটা;
কাঁটা তো হাতে ধরা যায় না।
7যে পুরুষ তাদের স্পর্শ করবেন,
তিনি পেরেক ও বর্শাদণ্ডে পূর্ণ হবেন;
পরে তারা স্বস্থানে আগুনে ভস্মীভূত হবে।
বাদশাহ্ দাউদের প্রধান প্রধান বীরের তালিকা
8দাউদের বীরদের নামাবলী। তখমোনীয় যোশেব-বশেবৎ সেনানীবর্গের নেতা ছিলেন; ইস্নীয় আদীনো, তিনি এককালে নিহত আটশত লোকের বিরুদ্ধে যুদ্ধ করছিলেন।
9তাঁর পরে এক অহোহীয়ের সন্তান দোদয়ের পুত্র ইলিয়াসর; তিনি দাউদের সঙ্গী বীরত্রয়ের এক জন; তাঁরা ফিলিস্তিনীদের টিটকারী দিলে ফিলিস্তিনীরা যুদ্ধ করার জন্য সেখানে একত্র হল এবং ইসরাইল লোকেরা কাছে আসছিল, 10ইতোমধ্যে তিনি দাঁড়িয়ে যে পর্যন্ত তাঁর হাত শ্রান্ত না হল, ততক্ষণ ফিলিস্তিনীদের আঘাত করলেন; শেষে তলোয়ারের আঘাতে তাঁর হাত জোড়া লেগে গেল; আর মাবুদ সেই দিনে মহানিস্তার করলেন এবং লোকেরা কেবল লুট করার জন্য তাঁর পেছন পেছন গেল।
11তাঁর পরে হরারীয় আগির পুত্র শম্ম; ফিলিস্তিনীরা একটি মসুর ডালের ক্ষেতের কাছে একত্র হয়ে দল বাঁধলে যখন লোকেরা ফিলিস্তিনীদের কাছ থেকে পালিয়ে গেল, 12তখন শম্ম সেই ক্ষেতের মধ্যে দাঁড়িয়ে তা উদ্ধার করলেন এবং ফিলিস্তিনীদের হত্যা করলেন; আর মাবুদ মহানিস্তারে তাদের নিস্তার করলেন।
13আর ত্রিশ জন প্রধানের মধ্যে তিন জন ফসল কাটার সময়ে অদুল্লম গুহাতে দাউদের কাছে আসলেন; তখন ফিলিস্তিনীদের সৈন্য রফায়ীম উপত্যকাতে শিবির স্থাপন করেছিল। 14আর দাউদ দুর্গম স্থানে ছিলেন এবং ফিলিস্তিনীদের প্রহরী সৈন্যদল বেথেলহেমে ছিল। 15পরে দাউদ পিপাসাতুর হয়ে বললেন, হায়! কে আমাকে বেথেলহেমের দ্বারের নিকটস্থ কূপের পানি এনে পান করতে দেবে? 16তাতে ঐ বীরত্রয় ফিলিস্তিনী সৈন্যদের মধ্য দিয়ে গিয়ে বেথেলহেমের দ্বারের নিকটস্থ কুয়ার পানি তুলে নিয়ে দাউদের কাছে আসলেন, কিন্তু তিনি তা পান করতে সম্মত হলেন না, মাবুদের উদ্দেশে ঢেলে ফেললেন; 17তিনি বললেন, হে মাবুদ, এমন কাজ যেন আমি না করি; এ কি সেই মানুষের রক্ত নয়, যারা প্রাণের ঝুঁকি নিয়ে গিয়েছিল; অতএব তিনি তা পান করতে সম্মত হলেন না। ঐ বীরত্রয় এসব কাজ করেছিলেন।
18আর সরূয়ার পুত্র যোয়াবের ভাই অবীশয় সেই তিন জনের মধ্যে প্রধান ছিলেন। তিনি তিন শত লোকের উপর তাঁর বর্শা নিক্ষেপ করে তাদের হত্যা করলেন ও নরত্রয়ের মধ্যে খ্যাতনামা হলেন। 19তিনি কি সেই তিন জনের মধ্যে বেশি মর্যাদাপন্ন ছিলেন না? এজন্য তাঁদের সেনাপতি হলেন, তবুও প্রথম নরত্রয়ের মত ছিলেন না।
20আর অনেক বিক্রমের কার্যকারী কব্সেলীয় এক বীরের সন্তান যিহোয়াদার পুত্র যে বনায়, তিনি মোয়াবীয় অরীয়েলের দুই পুত্রকে হত্যা করলেন; এছাড়া তিনি হিমানীর সময়ে গিয়ে গর্তের মধ্যে একটা সিংহকে মেরে ফেলেছিলেন। 21আর তিনি এক জন সুপুরুষ মিসরীয়কে হত্যা করলেন। সেই মিসরীয়ের হাতে একটি বর্শা এবং এঁর হাতে একটি দণ্ড ছিল; পরে ইনি গিয়ে সেই মিসরীয়ের হাত থেকে বর্শাটি কেড়ে নিয়ে তারই বর্শা দ্বারা তাকে হত্যা করলেন। 22যিহোয়াদার পুত্র বনায় এসব কাজ করলেন, তাতে তিনি বীরত্রয়ের মত বিখ্যাত হলেন। 23তিনি ঐ ত্রিশ জনের চেয়ে মর্যাদা্পন্ন, কিন্তু প্রথম নরত্রয়ের মত ছিলেন না; দাউদ তাকে তাঁর রক্ষীসেনার নেতা করলেন।
24যোয়াবের ভাই অসাহেল ঐ ত্রিশের মধ্যে এক জন ছিলেন; বেথেলহেমস্থ দোদয়ের পুত্র ইল্হানন, 25হরোদীয় শম্ম, হরোদীয় ইলীকা, 26পল্টীয় হেলস, তকোয়ীয় ইক্কেশের পুত্র ঈরা, 27অনাথোতীয় অবীয়েষর, হূশাতীয় মবুন্নয়, 28অহোহীয় সল্মোন, নটোফাতীয় মহরয়, 29নটোফাতীয় বানার পুত্র হেলব, বিন্ইয়ামীন সন্তানদের গিবিয়া-নিবাসী রীবয়ের পুত্র ইত্তয়, 30পিরিয়া-থোনীয় বনায়, গাশ উপত্যকা-নিবাসী হিদ্দয়, 31অর্বতীয় অবি-অলবোন, বরহূমীয় অস্মাবৎ, 32শালবোনীয় ইলিয়হবা, যাশেনের পুত্র যোনাথন, 33হরারীয় শম্ম, হরারীয় সাররের পুত্র অহীয়াম, 34মাখাথীয়ের পৌত্র অহস্বয়ের পুত্র ইলীফেলট, গীলোনীয় অহীথোফলের পুত্র ইলীয়াম, 35কর্মিলীয় হিষ্রয়, অর্বীয় পারয়, 36সোবা-নিবাসী নাথনের পুত্র যিগাল, গাদীয় বানী, 37অম্মোনীয় সেলক, সরূয়ার পুত্র যোয়াবের অস্ত্রবাহক বেরোতীয়, নহরয়, 37গাদীয় বাণী, অম্মোনীয় সেলক, সরূয়ার পুত্র যোয়াবের অস্ত্রবাহক বেরতীয়, 38নহরয়, যিত্রীয় ঈরা, যিত্রীয় গারেব, 39হিট্টিয় ঊরিয়; সর্ব মোট সাঁইত্রিশ জন।
Chwazi Kounye ya:
২ শামুয়েল 23: BACIB
Pati Souliye
Kopye
Konpare
Pataje
Ou vle gen souliye ou yo sere sou tout aparèy ou yo? Enskri oswa konekte
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013