Logo de la Biblia App
Ícono Búsqueda

গীতসংহিতা 71

71
1হে সদাপ্রভু, আমি তোমারই মধ্যে আশ্রয় নিয়েছি,
আমাকে কখনও লজ্জা পেতে দিয়ো না।
2তুমি ন্যায়বান বলে আমাকে বাঁচাও, উদ্ধার কর;
আমার কথায় কান দাও এবং আমাকে রক্ষা কর।
3তুমিই আমার আশ্রয়-পাহাড় হও
যাঁর কাছে আমি সব সময় যেতে পারি।
তুমি আমার উঁচু পাহাড় ও দুর্গ,
তাই আমাকে রক্ষা করার জন্য আদেশ দিয়েছ।
4হে আমার ঈশ্বর, দুষ্টদের হাত থেকে,
মন্দ ও নিষ্ঠুর লোকদের হাতের মুঠো থেকে,
তুমি আমাকে উদ্ধার কর।
5হে প্রভু সদাপ্রভু, তুমিই আমার আশা,
যুবা বয়স থেকে তুমিই আমার ভরসা।
6জন্ম থেকেই আমি তোমার উপর নির্ভরশীল;
তুমিই আমাকে মায়ের গর্ভ থেকে বের করে এনেছ।
তুমিই সব সময় আমার গৌরবের বিষয়।
7আমাকে দেখে অনেকে হাঁ করে চেয়ে থাকে,
কিন্তু তুমিই আমার অটল আশ্রয়।
8আমার মুখে তোমার গুণগান লেগেই আছে,
তা সারা দিনই তোমার গৌরবের কথা বলে।
9আমার এই শেষ বয়সে আমাকে ফেলে দিয়ো না;
আমার শক্তি ফুরিয়ে গেছে, আমাকে ত্যাগ কোরো না।
10আমার শত্রুরা আমার বিরুদ্ধে কথা বলছে;
যারা আমাকে মেরে ফেলতে চায়
তারা সবাই মিলে শলা-পরামর্শ করছে।
11তারা বলছে, “ঈশ্বর ওকে ত্যাগ করেছেন;
ওকে তাড়া করে ধরে ফেল, ওকে বাঁচাবার কেউ নেই।”
12হে ঈশ্বর, তুমি আমার কাছ থেকে দূরে থেকো না;
হে আমার ঈশ্বর, আমাকে সাহায্য করতে তুমি শীঘ্র এস।
13আমার বিপক্ষেরা লজ্জিত ও ধ্বংস হোক;
যারা আমাকে বিপদে ফেলার চেষ্টায় আছে
তারা ঘৃণা আর অপমানে ঢাকা পড়ুক।
14কিন্তু আমি সব সময়েই তোমার উপর ভরসা করব,
তোমার গৌরবের উপর গৌরব করতে থাকব।
15তোমার ন্যায় কাজ আর তোমার করা উদ্ধার-কাজের কথা
সারা দিন আমার মুখে থাকবে,
কারণ সেগুলো বলে শেষ করা যায় না।
16হে প্রভু সদাপ্রভু, তোমার মহৎ কাজের কথা বলার জন্য
আমি তোমার ঘরে ঢুকব;
আমি তোমার, কেবল তোমারই ন্যায় কাজের কথা বলব।
17হে ঈশ্বর, যৌবন কাল থেকে তুমিই আমাকে শিক্ষা দিয়েছ;
আজও আমি তোমার আশ্চর্য কাজের কথা প্রচার করছি।
18হে ঈশ্বর, আজ বুড়ো হয়ে চুল পেকে গেলেও
তুমি আমাকে ত্যাগ কোরো না;
পরের বংশধরদের কাছে তোমার ক্ষমতার কথা,
ভবিষ্যৎ বংশধরদের কাছে তোমার শক্তির কথা
আমাকে ঘোষণা করতে দাও।
19হে ঈশ্বর, তোমার ন্যায় কাজ যেন আকাশ ছুঁয়েছে;
সব মহান কাজ তুমিই করেছ;
হে ঈশ্বর, তোমার সমান আর কে আছে?
20যদিও তুমি আমার উপর অনেক কষ্ট আর বিপদ এনেছ,
তবুও তুমিই আবার আমার প্রাণ জীবিত করে তুলবে;
মাটির তলা থেকে তুলে আনার মত করে
আবার তুমি আমাকে তুলে আনবে।
21আমি চাই তুমি যেন আমার সম্মান বাড়িয়ে দাও,
আবার আমাকে সান্ত্বনা দাও।
22হে আমার ঈশ্বর, তোমার বিশ্বস্ততার বিষয় নিয়ে
আমি বীণা বাজিয়ে তোমার গৌরব করব;
হে ইস্রায়েলের সেই পবিত্রজন,
আমি সুরবাহারে তোমার প্রশংসা-গান করব।
23আমি যখন তোমার প্রশংসা-গান গাইব
আমার মুখ তখন চিৎকার করে আনন্দধ্বনি করবে;
আমার অন্তর তোমার প্রশংসা-গান গাইবে,
কারণ তুমিই আমাকে মুক্ত করেছ।
24আমার মুখ সারা দিন তোমার ন্যায় কাজের কথাই বলবে,
কারণ যারা আমাকে বিপদে ফেলার চেষ্টায় আছে
তারা লজ্জিত ও অপমানিত হয়েছে।

Actualmente seleccionado:

গীতসংহিতা 71: SBCL

Destacar

Copiar

Comparar

Compartir

None

¿Quieres guardar tus resaltados en todos tus dispositivos? Regístrate o Inicia sesión

Video de গীতসংহিতা 71