গীতসংহিতা 70
70
গান পরিচালকের সংকলনের জন্য। দায়ূদের গান। একটা স্মৃতি জাগানো গান।
1হে ঈশ্বর, আমাকে বাঁচাও; হে সদাপ্রভু, আমাকে সাহায্য করতে শীঘ্র এস।
2যারা আমাকে মেরে ফেলার চেষ্টায় আছে
তারা লজ্জিত ও অপমানিত হোক;
যারা আমার সর্বনাশ দেখতে চায়
তারা মাথা নীচু করে ফিরে যাক।
3যারা আমাকে দেখে বলে, “বেশ হয়েছে!”
তারা লজ্জা পেয়ে ফিরে যাক।
4কিন্তু যারা তোমার ইচ্ছামত চলে
তারা তোমাকে নিয়েই আনন্দিত ও খুশী হোক;
যারা তোমার করা উদ্ধারের কাজ ভালবাসে
তারা সব সময়েই বলুক, “ঈশ্বরের গৌরব হোক!”
5আমি দুঃখী ও অভাবী;
হে ঈশ্বর, তুমি শীঘ্র আমার কাছে এস।
তুমি তো আমার সাহায্যকারী ও উদ্ধারকর্তা;
হে সদাপ্র্রভু, দেরি কোরো না।
Actualmente seleccionado:
গীতসংহিতা 70: SBCL
Destacar
Copiar
Comparar
Compartir
¿Quieres guardar tus resaltados en todos tus dispositivos? Regístrate o Inicia sesión
© The Bangladesh Bible Society, 2000