গীতসংহিতা 124
124
উপরে ওঠার গান। দায়ূদের গান।
1ইস্রায়েল বলুক, “যদি সদাপ্রভু আমাদের পক্ষে না থাকতেন,
2লোকে যখন আমাদের আক্রমণ করেছিল,
তখন যদি সদাপ্রভু আমাদের পক্ষে না থাকতেন,
3তাহলে ওরা আমাদের বিরুদ্ধে রাগে জ্বলে উঠে
আমাদের জ্যান্তই গিলে ফেলত,
4বন্যা আমাদের ডুবিয়ে দিত,
ভীষণ স্রোত আমাদের উপর দিয়ে বয়ে যেত,
5ফুলে-ফেঁপে ওঠা জল বয়ে যেত আমাদের উপর দিয়ে।”
6ধন্য সদাপ্রভু!
শত্রুদের দাঁত দিয়ে তিনি আমাদের ছিঁড়ে ফেলতে দেন নি।
7শিকারীর ফাঁদ থেকে পাখী যেমন করে রক্ষা পায়
তেমনি করে আমরা রক্ষা পেয়েছি;
ফাঁদ ছিঁড়ে গেছে আর আমরা রক্ষা পেয়েছি।
8সদাপ্রভু, যিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন,
তাঁর কাছ থেকেই আমাদের সাহায্য আসে।
Actualmente seleccionado:
গীতসংহিতা 124: SBCL
Destacar
Copiar
Comparar
Compartir
¿Quieres guardar tus resaltados en todos tus dispositivos? Regístrate o Inicia sesión
© The Bangladesh Bible Society, 2000