গীতসংহিতা 123
123
উপরে ওঠার গান।
1তুমি স্বর্গের সিংহাসনে আছ; আমি তোমার দিকেই চোখ তুলে তাকিয়ে থাকি।
2মনিবের হাতের দিকে যেমন দাসদের চোখ থাকে
আর দাসীদের চোখ থাকে মনিবের স্ত্রীর হাতের দিকে,
তেমনি আমাদের চোখ থাকবে আমাদের ঈশ্বর সদাপ্রভুর দিকে,
যতদিন না তিনি আমাদের দয়া করেন।
3আমাদের উপর দয়া কর, হে সদাপ্রভু, আমাদের উপর দয়া কর,
কারণ লোকদের ঘৃণা আমাদের মাথার তালু পর্যন্ত
গিয়ে উঠেছে।
4আরামে থাকা লোকদের বিদ্রূপ আর অহংকারীদের ঘৃণা
আমাদের তালু পর্যন্ত গিয়ে উঠেছে।
Actualmente seleccionado:
গীতসংহিতা 123: SBCL
Destacar
Copiar
Comparar
Compartir
¿Quieres guardar tus resaltados en todos tus dispositivos? Regístrate o Inicia sesión
© The Bangladesh Bible Society, 2000