Logo de la Biblia App
Ícono Búsqueda

গীতসংহিতা 107

107
পঞ্চম খণ্ড
(107-150)
1“তোমরা সদাপ্রভুর ধন্যবাদ কর, কারণ তিনি মংগলময়;
তাঁর অটল ভালবাসা চিরকাল স্থায়ী।”-
2সদাপ্রভুর মুক্ত করা লোকেরা এই কথা বলুক,
কারণ তিনি বিপক্ষের হাত থেকে তাদের ছাড়িয়ে এনেছেন;
3তিনি অন্যান্য দেশ থেকে তাদের এক জায়গায় নিয়ে এসেছেন,
নিয়ে এসেছেন পূর্ব-পশ্চিম ও উত্তর-দক্ষিণ থেকে।
4তারা মরু-এলাকার নির্জন জায়গায় ঘুরে বেড়ালো;
বাস করার মত কোন শহর তারা খুঁজে পেল না।
5তারা খিদে ও তেষ্টায় কষ্ট পেল,
তাদের প্রাণ শ্রান্ত-ক্লান্ত হল।
6বিপদে পড়ে তারা সদাপ্রভুর কাছে কান্নাকাটি করল,
এতে কষ্ট থেকে তিনি তাদের উদ্ধার করলেন।
7তিনি সোজা পথ দিয়ে তাদের নিয়ে গেলেন
যেন তারা কোন শহরে গিয়ে বাস করতে পারে।
8মানুষের প্রতি সদাপ্রভুর আশ্চর্য আশ্চর্য কাজের জন্য
আর তাঁর অটল ভালবাসার জন্য তারা তাঁকে ধন্যবাদ দিক।
9যাদের অন্তরে পিপাসা আছে তিনি তাদের পিপাসা মেটান,
আর যাদের অন্তরে খিদে আছে ভাল ভাল জিনিস দিয়ে
তিনি তাদের তৃপ্ত করেন।
10তারা অন্ধকারে, ঘন অন্ধকারের মধ্যে বসে ছিল,
সেই বন্দীরা দুঃখে ও লোহার শিকলে কষ্ট পাচ্ছিল;
11কারণ তারা ঈশ্বরের বাক্যের বিরুদ্ধে বিদ্রোহ করত,
মহান ঈশ্বরের পরামর্শ তারা তুচ্ছ করত।
12তাই তিনি কঠিন পরিশ্রম দিয়ে তাদের অহংকার ভেংগে দিলেন;
তারা উছোট খেল, সাহায্যকারী কেউ ছিল না।
13বিপদে পড়ে তারা সদাপ্রভুর কাছে কান্নাকাটি করল,
এতে কষ্ট থেকে তিনি তাদের রক্ষা করলেন।
14অন্ধকার, ঘন অন্ধকার থেকে তিনি তাদের বের করে আনলেন;
তিনি তাদের শিকল ভেংগে দিলেন।
15মানুষের প্রতি সদাপ্রভুর আশ্চর্য আশ্চর্য কাজের জন্য
আর তাঁর অটল ভালবাসার জন্য তারা তাকে ধন্যবাদ দিক।
16তিনি ব্রোঞ্জের ফটক ভেংগে ফেলেছেন
আর লোহার আগল কেটে ফেলেছেন।
17যাদের মন অসাড় তারা তাদের বিদ্রোহের জন্য
আর অন্যায়ের জন্য কষ্ট পেল।
18তারা সমস্ত খাবার ঘৃণা করল
আর মৃত্যুর দুয়ারের কাছে উপস্থিত হল।
19বিপদে পড়ে তারা সদাপ্রভুর কাছে কান্নাকাটি করল,
এতে কষ্ট থেকে তিনি তাদের রক্ষা করলেন।
20তাঁর বাক্য পাঠিয়ে তিনি তাদের সুস্থ করলেন;
তিনি কবর থেকে তাদের উদ্ধার করলেন।
21মানুষের প্রতি সদাপ্রভুর আশ্চর্য আশ্চর্য কাজের জন্য
আর তাঁর অটল ভালবাসার জন্য তারা তাঁকে ধন্যবাদ দিক।
22তারা কৃতজ্ঞতা-উৎসর্গের অনুষ্ঠান করুক,
আনন্দ-গানের মধ্য দিয়ে তাঁর সব কাজের কথা বলুক।
23যারা জাহাজে করে সাগরে যায়
আর মহাসমুদ্রের মধ্যে ব্যবসা করে,
24তারাই সদাপ্রভুর কাজ দেখেছে,
গভীর জলে দেখেছে তাঁর আশ্চর্য আশ্চর্য কাজ।
25একবার তাঁর কথায় ভীষণ ঝড় হল,
তাতে বড় বড় ঢেউ উঠল।
26ফলে নাবিকেরা উঠল আকাশ পর্যন্ত আর নামল জলের তলায়;
বিপদে পড়ে ভয়ে তাদের প্রাণ উড়ে গেল।
27মাতালের মত তারা হেলেদুলে ঢলে পড়ল;
তারা বুদ্ধিহারা হয়ে গেল।
28বিপদে পড়ে তারা সদাপ্রভুর কাছে কান্নাকাটি করল,
এতে কষ্ট থেকে তিনি তাদের বের করে আনলেন।
29তিনি ঝড় থামিয়ে দিলেন,
তাতে সমুদ্রের ঢেউ শান্ত হয়ে গেল।
30সমুদ্র শান্ত হয়ে গেলে তারা খুশী হল;
যে বন্দরে তারা যেতে চেয়েছিল
সেখানেই তিনি তাদের নিয়ে গেলেন।
31মানুষের প্রতি সদাপ্রভুর আশ্চর্য আশ্চর্য কাজের জন্য
আর তাঁর অটল ভালবাসার জন্য তারা তাঁকে ধন্যবাদ দিক।
32সমাজের মধ্যে তারা তাঁর গৌরব করুক,
বৃদ্ধ নেতাদের সভায় তাঁর গুণগান করুক।
33তিনি নদীগুলোকে মরু-এলাকা করে ফেলেন,
ফোয়ারাকে করে ফেলেন শুকনা জমি,
34আর ফসল জন্মানো জমিকে করে ফেলেন লবণের মাঠ।
যারা সেখানে বাস করে তাদের দুষ্টতার জন্যই
তিনি এই সব করেন।
35তিনি মরু-এলাকাকে পুকুর করে ফেলেন
আর শুকনা জায়গাকে করে ফেলেন ফোয়ারা।
36খিদেয় কষ্ট পাওয়া লোকদের তিনি সেখানে বাস করান;
তারা সেখানে শহর গড়ে তোলে।
37তারা ক্ষেতে বীজ বোনে, আংগুর গাছ লাগায়,
আর প্রচুর ফসল ফলায়।
38তিনি তাদের আশীর্বাদ করেন
আর তাদের সংখ্যা অনেক বেড়ে যায়;
তিনি তাদের পশুপাল কমে যেতে দেন না।
39অত্যাচার, বিপদ ও দুঃখে আবার তাদের সংখ্যা কমে যায়
আর তাদের অবস্থা খারাপ হয়।
40তিনি উঁচু পদের লোকদের উপরে অপমান ঢেলে দেন,
পথহীন নির্জন জায়গায় তাদের ঘুরে বেড়াতে দেন;
41কিন্তু তিনি দুর্দশার নাগালের বাইরে অভাবীদের রাখেন,
ভেড়ার পালের মত তাদের সন্তানের সংখ্যা বাড়ান।
42ঈশ্বরভক্ত লোকেরা তা দেখে আনন্দিত হয়,
কিন্তু অন্যায়কারীরা মুখ বন্ধ করতে বাধ্য হয়।
43যে জ্ঞানী সে এই সব বিষয়ে মনোযোগ দিক
আর সদাপ্রভুর অটল ভালবাসার বিষয়
ভাল করে লক্ষ্য করুক।

Actualmente seleccionado:

গীতসংহিতা 107: SBCL

Destacar

Copiar

Comparar

Compartir

None

¿Quieres guardar tus resaltados en todos tus dispositivos? Regístrate o Inicia sesión

Video de গীতসংহিতা 107