শুমারী 30
30
মানত পূরণের নিয়ম
1-2মূসা বনি-ইসরাইলদের গোষ্ঠী-নেতাদের বললেন, “মাবুদ হুকুম দিয়েছেন যদি কোন লোক মাবুদের কাছে কোন মানত করে কিংবা কসম খেয়ে কোন ওয়াদার দ্বারা নিজেকে বাঁধে, তবে সে যেন তার কথার খেলাপ না করে; সে যা বলেছে তা তাকে করতেই হবে।
3-4“কোন অবিবাহিতা মেয়ে তার পিতার বাড়ীতে থাকবার সময় যদি মাবুদের কাছে কোন মানত করে কিংবা কোন ওয়াদার দ্বারা নিজেকে বাঁধে আর তার পিতা সেই কথা শুনেও তাকে কিছু না বলে, তবে তার মানত বা যে সব ওয়াদার দ্বারা সে নিজেকে বেঁধেছে তা তাকে পূরণ করতেই হবে। 5কিন্তু সেই কথা শুনবার সংগে সংগে যদি তার পিতা তাকে নিষেধ করে তবে তার মানত বা যে সব ওয়াদার দ্বারা সে নিজেকে বেঁধেছে তা বাতিল হয়ে যাবে। তার পিতা নিষেধ করেছে বলে মাবুদ তার মানত বা ওয়াদা ভাংগা মাফ করবেন।
6-7“কোন মানত করবার পর কিংবা চিন্তা-ভাবনা না করে কোন ওয়াদার দ্বারা নিজেকে বাঁধবার পর যদি সেই মেয়ের বিয়ে হয়ে যায় আর তার স্বামী সেই কথা শুনবার সংগে সংগে তাকে কিছু না বলে, তবে তার মানত বা যে সব ওয়াদার দ্বারা সে নিজেকে বেঁধেছে তা তাকে পূরণ করতেই হবে। 8কিন্তু সেই কথা শুনবার সংগে সংগে যদি তার স্বামী তাকে নিষেধ করে তবে তার সেই মানত বা চিন্তা-ভাবনা না করে করা ওয়াদার বাঁধন নাকচ হয়ে যাবে আর মাবুদও তার মানত বা ওয়াদা ভাংগা মাফ করবেন।
9“বিধবা কিংবা স্বামী যাকে ছেড়ে দিয়েছে এমন কোন স্ত্রীলোক যদি কোন মানত করে কিংবা ওয়াদার দ্বারা নিজেকে বাঁধে তবে তাকে তা পূরণ করতেই হবে।
10-11“স্বামীর সংগে বাস করছে এমন কোন স্ত্রীলোক যদি কোন মানত করে বা কসম খেয়ে কোন ওয়াদার দ্বারা নিজেকে বাঁধে আর তার স্বামী সেই কথা শুনেও তাকে কিছু না বলে বা নিষেধও না করে, তবে তার সব মানত বা যে সব ওয়াদার দ্বারা সে নিজেকে বেঁধেছে তা তাকে পূরণ করতেই হবে। 12কিন্তু যদি তার স্বামী সেই কথা শুনবার সংগে সংগে তা নাকচ করে দেয় তবে তার সেই মানত কিংবা ওয়াদা বাতিল হয়ে যাবে। তার স্বামী সেই সব নাকচ করেছে বলে মাবুদ তার মানত বা ওয়াদা ভাংগা মাফ করবেন। 13স্ত্রী যে মানত করবে কিংবা কসম খেয়ে কোন কিছু ত্যাগ করবার ওয়াদা করবে তা মেনে নেওয়া বা নাকচ করে দেবার অধিকার স্বামীর থাকবে। 14কিন্তু যদি তার স্বামী দিনের পর দিন সেই বিষয়ে কিছু না বলে চুপ করে থাকে তবে তাতে তার স্ত্রীর মানত বা ওয়াদার বাঁধন পাকা হয়ে যায়। সব কথা শুনবার সংগে সংগে তার এই যে চুপ করে থাকা তা তার স্ত্রীর মানত বা ওয়াদাকে পাকা করে দেয়। 15কিন্তু সব কথা শুনবার পরে সেই দিনই যেতে দিয়ে যদি স্বামী সেই সব নাকচ না করে তবে স্ত্রীর তা পূরণ না করবার দোষ গিয়ে পড়বে তার স্বামীর উপর।”
16এই সব ব্যাপারে স্বামী ও স্ত্রীর সম্পর্ক এবং পিতা ও পিতার বাড়ীতে থাকা মেয়ের সম্পর্ক সম্বন্ধে মাবুদ মূসাকে এই সমস্ত নিয়ম দিয়েছিলেন।
Zur Zeit ausgewählt:
শুমারী 30: MBCL
Markierung
Kopieren
Vergleichen
Teilen
Möchtest du deine gespeicherten Markierungen auf allen deinen Geräten sehen? Erstelle ein kostenloses Konto oder melde dich an.
Single Column : © The Bangladesh Bible Society, 2000
Double Column : © The Bangladesh Bible Society, 2006

: