গণনা পুস্তক 27
27
পৈতৃক সম্পত্তিতে কন্যার অধিকার
1যোষেফের পুত্র মনঃশির বংশধর সলফাদের কন্যারা এসে এক দাবী জানাল। সলফাদের পিতা ছিলেন হেফর, হেফরের পিতা গিলিয়দ, গিলিয়দের পিতা মাখির, মাখিরের পিতা ছিলেন মনঃশি। সলফাদের কন্যাদের নাম যথাক্রমে মহলা, নোয়া, হগলা, মিলকা ও তিরসা। 2এরা মোশি, পুরোহিত ইলিয়াসর সমস্ত গোষ্ঠী প্রধান ও জনমণ্ডলীর সাক্ষাতে সম্মিলন শিবিরের দ্বারে এসে বলল, 3আমাদের পিতা প্রান্তরে থাকতে মারা গেছেন, তিনি প্রভু পরমেশ্বরের বিরুদ্ধে চক্রান্তকারী কোরাহ্-এর দলে ছিলেন না, তিনি নিজের পাপেই মরেছেন। তাঁর কোন পুত্র সন্তান নেই। 4কিন্তু আমাদের পিতার পুত্রসন্তান নেই বলে গোষ্ঠী থেকে তাঁর নাম কেন লুপ্ত হবে? পিতৃকুলের জ্ঞাতিদের মধ্যে আমাদেরও সম্পত্তির অধিকার দিন।
5মোশি তখন প্রভু পরমেশ্বরের কাছে তাদের সমস্যা উপস্থিত করলেন। 6প্রভু পরমেশ্বর মোশিকে বললেন, সলফাদের কন্যারা ঠিক কথাই বলেছে। 7তুমি তাদের পিতৃকুলের জ্ঞাতিদের মধ্যে অবশ্যই তাদের সম্পত্তির অধিকার দেবে। তাদের পিতার স্বত্বাধিকার তাদের দেবে। 8তুমি ইসরায়েলীদের বল যে কেউ যদি অপুত্রক অবস্থায় মারা যায় তাহলে তোমরা তার সম্পত্তি তার কন্যাকে দেবে। 9যদি তার কন্যা না থাকে তাহলে তার সম্পত্তি তার ভাইদের দেবে। 10যদি তার ভাই না থাকে তাহলে তার পিতৃব্যেরা সেই সম্পত্তি পাবে। 11যদি তার পিতৃব্য না থাকে তাহলে তার গোষ্ঠীর মধ্যে তার নিকটতম জ্ঞাতিকে তার সম্পত্তি দেবে, সেই তার স্বত্বাধিকার লাভ করবে। প্রভু পরমেশ্বর মোশিকে যে নির্দেশ দিয়েছিলেন তদনুসারে এই বিধি ইসরায়েলীদের পক্ষে চিরকাল পালনীয় হবে।
মোশির উত্তরসূরী যিহোশূয়
(দ্বি.বি. 31:1-8)
12প্রভু পরমেশ্বর মোশিকে বললেন, তুমি এই অবারিম পাহাড়ে উঠে যাও, সেখান থেকে যে দেশ আমি ইসরায়েলীদের দিয়েছি তা দেখে নাও। 13দেখার পরে তোমার ভাই হারোণের মত তুমিও তোমার পরলোকগত পিতৃপুরুষদের সঙ্গে সম্মিলিত হবে। 14কেননা সীন প্রান্তরে জনমণ্ডলী যখন জলের জন্য বিবাদ করছিল তখন তোমরা আমার নির্দেশ অমান্য করে তাদের সাক্ষাতে আমার পবিত্রতার মর্যাদা হানি করেছিলে। সীন প্রান্তরে কাদেশ অঞ্চলের মরীবায় এই জলসংক্রান্ত ঘটনা ঘটেছিল।
15মোশি তখন প্রভু পরমেশ্বরকে বললেন, 16সর্বজীবের জীবনেশ্বর প্রভু পরমেশ্বর, এই জনমণ্ডলীর কর্তৃত্বে এমন এক ব্যক্তিকে নিযুক্ত করুন 17যে তাদের পুরোভাগে থাকবে এবং তাদের পরিচালনা করবে, যেন প্রভু পরমেশ্বরের এই প্রজামণ্ডলী রক্ষকহীন মেষপালের মত না হয়।#১ রাজা 22:17; যিহি 34:5; মথি 9:36; মার্ক 6:34 18প্রভু পরমেশ্বর মোশিকে বললেন, নুনের পুত্র যিহোশূয়ের উপর ঈশ্বরের আত্মা অধিষ্ঠিত। তুমি তার মাথায় হাত রেখে অভিষেক কর।#যাত্রা 24:13 19পুরোহিত ইলিয়াসর ও সমগ্র জনমণ্ডলীর সম্মুখে তাকে উপস্থিত করে তাদের সাক্ষাতে তাকে নির্দেশ দাও। 20তাকে তোমার কর্তৃত্ব ও বিশেষ সম্মানের অংশীদার করে নাও যাতে সমগ্র ইসরায়েলী জনমণ্ডলী তার আদেশ মেনে চলে। 21যে পুরোহিত ইলিয়াসরের সম্মুখে দাঁড়াবে এবং ইলিয়াসর প্রভু পরমেশ্বরের সম্মুখে পবিত্র পাশা উরিম নিক্ষেপ করে তার হয়ে সিদ্ধান্ত জেনে নেবে। তার নির্দেশ মত যিহোশূয় এবং সমগ্র ইসরায়েলী জনমণ্ডলী অভিযানে বার হবে এবং ফিরে আসবে।#যাত্রা 28:30; ১ শমু 14:41; 28:6 22মোশি প্রভু পরমেশ্বরের নির্দেশ মতই কাজ করলেন। তিনি যিহোশূয়কে পুরোহিত ইলিয়াসর এবং সমগ্র জনমণ্ডলীর সাক্ষাতে উপস্থিত করলেন 23এবং তিনি তাঁর মাথায় হাত রেখে অভিষেক করে তাঁর উপর দায়িত্ব অর্পণ করলেন। প্রভু পরমেশ্বর মোশিকে এই নির্দেশই দিয়েছিলেন।#দ্বি.বি. 31:23
Zur Zeit ausgewählt:
গণনা পুস্তক 27: BENGALCL-BSI
Markierung
Kopieren
Vergleichen
Teilen
Möchtest du deine gespeicherten Markierungen auf allen deinen Geräten sehen? Erstelle ein kostenloses Konto oder melde dich an.
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.

: