লেবীয় পুস্তক 9
9
হারোণের পৌরোহিত্যের দায়িত্ব গ্রহণ
1অভিষেকের সমস্ত কাজ সমাধা হলে পর অষ্টম দিনে মোশি হারোণ ও তাঁর পুত্রদের এবং ইসরায়েলীদের প্রবীণ নেতাদের ডাকলেন। 2তিনি হারোণকে বললেন, তুমি প্রয়শ্চিত্ত বলির জন্য নিখুঁত একটি বৃষ ও হোমবলির জন্য একটি মেষ প্রভু পরমেশ্বরের উদ্দেশে উপস্থিত কর। 3তারপর ইসরায়েলীদের বল যেন তারা প্রায়শ্চিত্ত বলির জন্য একটি ছাগ, এক বছর বয়সের একটি গোবৎস এবং হোমবলির জন্য এক বছর বয়সের নিখুঁত একটি মেষশাবক ও 4স্বস্ত্যয়ন বলির জন্য একটি বৃষ ও একটি মেষ এবং তেলের ময়ান দেওয়া ভক্ষ্য নৈবেদ্য নিয়ে আসে, কারণ প্রভু পরমেশ্বর আজ তোমাদের দর্শন দেবেন। 5মোশির নির্দেশ অনুযায়ী তারা উক্ত উপচার সমূহ সম্মিলন শিবিরের সম্মুখে নিয়ে এল এবং সমগ্র জনমণ্ডলী এগিয়ে এসে প্রভু পরমেশ্বরের সাক্ষাতে দাঁড়াল। 6মোশি তখন বললেন, প্রভু পরমেশ্বরই তোমাদের এই সব কাজ করতে নির্দেশ দিয়েছেন, তাঁর মহিমা এখন তোমাদের কাছে প্রকাশিত হবে। 7মোশি হারোণকে বললেন, তুমি বেদীর কাছে গিয়ে তোমার প্রায়শ্চিত্তের বলি ও হোমবলি উৎসর্গ করে নিজের ও জনতার জন্য প্রায়শ্চিত্ত কর। জনতা উৎসর্গের জন্য যে সামগ্রী এনেছে তা নিবেদন করে তাদের জন্য প্রায়শ্চিত্ত কর। প্রভু পরমেশ্বর এই নির্দেশই দিয়েছেন।#হিব্রু 7:27
8তখন হারোণ বেদীর কাছে গিয়ে নিজের জন্য নির্দিষ্ট প্রায়শ্চিত্ত বলির গোবৎসটি হনন করলেন। 9হারোণের পুত্রেরা সেই বলির রক্ত তাঁর কাছে আনলেন, হারোণ সেই রক্তে নিজের আঙুল ডুবিয়ে বেদীর শৃঙ্গে লাগিয়ে দিলেন এবং অবশিষ্ট রক্ত বেদীমূলে ঢেলে দিলেন। 10তিনি সেই প্রায়শ্চিত্ত বলির মেদ, বৃক্ক এবং যকৃতের ঊর্ধ্বাংশ বেদীর আগুনে আহুতি দিলেন। প্রভু পরমেশ্বর মোশিকে এই নির্দেশই দিয়েছিলেন। 11সেই বলির মাংস ও চামড়া তিনি ইসরায়েলী শিবিরের এলাকার বাইরে নিয়ে গিয়ে পুড়িয়ে দিলেন।
12পরে তিনি হোমবলির পশুটিকে হনন করলেন, হারোণের পুত্রেরা তার রক্ত তাঁর কাছে নিয়ে এলে তিনি বেদীর পায়ার চারদিকে সেচন করলেন। 13পরে তাঁরা হোম বলির মাংসখণ্ডগুলি ও মুণ্ডটি হারোণের কাছে আনলেন, আর তিনি সেগুলি বেদীর আগুনে আহুতি দিলেন। 14তারপর সেই বলির অন্ত্র ও পা-গুলি ধুয়ে বেদীর উপরে হোমানলে আহুতি দিলেন। 15এরপর তিনি জনতার নিবেদিত যজ্ঞ সামগ্রী উপস্থিত করলেন এবং জনতার জন্য নির্দিষ্ট প্রায়শ্চিত্ত বলির ছাগটি নিয়ে প্রথমটির মত হনন করে পাপস্খালনের উদ্দেশ্যে উৎসর্গ করলেন। 16তারপর তিনি হোমবলিও বিধিমত উৎসর্গ করলেন। 17পরে ভক্ষ্য নৈবেদ্য নিবেদন করে তিনি তা থেকে একমুঠো নিয়ে বেদীর আগুনে আহুতি দিলেন। এ ছাড়াও তিনি প্রাতঃকালীন হোমবলি উৎসর্গ করলেন।
18তারপর তিনি জনমণ্ডলীর জন্য শান্তি স্বস্ত্যয়ন বলির বৃষ ও মেষ হনন করলেন। হারোণের পুত্রেরা বলির রক্ত তাঁর কাছে নিয়ে এলে তিনি সেই রক্ত বেদীর গায়ে চারদিকে সেচন করে দিলেন।#লেবীয় 3:1-11 19পরে সেই বৃষ ও মেষের মেদ, লাঙুল, পাকস্থলী ও বৃক্কের মেদ, যকৃতের ঊর্ধ্বাংশ প্রভৃতির সমস্ত মেদ 20নিয়ে বলির পাঁজরের উপরে স্থাপন করলেন এবং বেদীর আগুনে আহুতি দিলেন। 21হারোণ বলির পাঁজর ও ডান উরু নিয়ে বিশেষ অর্ঘ্যস্বরূপ প্রভু পরমেশ্বরের সম্মুখে আরতি করে নিবেদন করলেন। মোশি তাঁকে এই নির্দেশ দিয়েছিলেন।
22তারপর হারোণ হাত তুলে জনতাকে আশীর্বাদ করলেন। তিনি প্রায়শ্চিত্ত বলি, হোমবলি ও শান্তি স্বস্ত্যয়ন বলি উৎসর্গ করার পর সেখান থেকে চলে এলেন।#গণনা 6:22-26 23তখন মোশি ও হারোণ সম্মিলন শিবিরের মধ্যে প্রবেশ করলেন ও পরে সেখান থেকে বেরিয়ে এসে জনতাকে আশীর্বাদ করলেন। সমগ্র জনতার সমক্ষে তখন প্রভু পরমেশ্বরের মহিমা প্রকাশিত হল। 24প্রভু পরমেশ্বরের কাছ থেকে নির্গত অগ্নিশিখা বেদীর উপরে স্থিত হোমবলি ও মেদ গ্রাস করল। সমগ্র জনতা এই দৃশ্য দেখে জয়ধ্বনি করে উঠল এবং উবুড় হয়ে প্রণিপাত করল।
Zur Zeit ausgewählt:
লেবীয় পুস্তক 9: BENGALCL-BSI
Markierung
Kopieren
Vergleichen
Teilen
Möchtest du deine gespeicherten Markierungen auf allen deinen Geräten sehen? Erstelle ein kostenloses Konto oder melde dich an.
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.

: