লেবীয় পুস্তক 26
26
বাধ্যতার পুরস্কার
(দ্বি.বি. 7:12-24; 28:1-14)
1তোমরা নিজেদের জন্য কোন প্রতিমা তৈরী করবে না, খোদাই করা কোন প্রতিমূর্তি বা স্তম্ভ স্থাপন করবে না এবং পূজা করার জন্য দেশে কোন খোদাই করা পাথরের মূর্তি রাখবে না। কেননা আমি প্রভু পরমেশ্বর তোমাদের আরাধ্য ঈশ্বর।#যাত্রা 20:4; লেবীয় 19:4; দ্বি.বি. 5:8; 16:21-22; 27:1 2তোমার আমার নির্দেশিত সাব্বাথ দিনগুলি পালন করবে এবং আমার পীঠস্থানের প্রতি সম্মান প্রদর্শন করবে। জেন, আমিই প্রভু পরমেশ্বর।
3তোমরা যদি আমার অনুশাসন মেনে চল এবং আমার নির্দেশ পালন কর#দ্বি.বি. 11:13-15; 28:1-14 4তাহলে আমি যথাকালে বৃষ্টি দান করব এবং তার ফলে ভূমি শস্য উৎপাদন করবে এবং দেশের বৃক্ষরাজি ফল দান করবে। 5তোমাদের শস্য ঝাড়াইয়ের কাজ ফল সংগ্রহের সময় পর্যন্ত চলতে থাকবে এবং ফল সংগ্রহের কাজ বীজ বপনের সময় পর্যন্ত চলতে থাকবে। তোমরা ভোজনে পরিতৃপ্ত হবে এবং নিরাপদে দেসে বাস করবে। 6আমি দেশে শান্তি স্থাপন করব, তোমরা নির্ভয়ে নিদ্রা যাবে। তোমাদের দেশ থেকে হিংস্র জ্ন্তুদের আমি বিতাড়িত করব এবং দেশে কোন যুদ্ধবিগ্রহ হবে না। 7তোমরা তোমাদের শত্রুদের বিতাড়িত করবে, তোমাদের সঙ্গে যুদ্ধে তারা নিহত হবে। 8তোমাদের পাঁচজনই তাদের একশো জনকে তাদের বিতাড়িত করতে পারবে এবং একশো জন দশহাজার লোককে পরাস্ত করবে। তোমরা তোমাদের শত্রুদের যুদ্ধে নিহত করবে। 9আমি তোমাদের প্রতি প্রসন্ন হব এবং তোমাদের সমৃদ্ধশালী ও বহুপ্রজ করব এবং তোমাদের সঙ্গে আমার সম্বন্ধ দৃঢ় করব। 10তোমরা গোলায় সঞ্চিত শস্য ভোজন করবে এবং নতুন ফসল রাখার জন্য গোলা খালি করে পুরাতন শস্য বার করে আনবে। 11আমি তোমাদের মধ্যে অধিষ্ঠান করব, তোমাদের দূরে সরিয়ে দেব না। 12তোমাদেরই মাঝে চলবে আমার আসা যাওয়া।আমি হব তোমাদের ঈশ্বর আর তোমরা হবে আমার প্রজা।#২ করি 6:16 13আমি প্রভু পরমেশ্বর তোমাদের আরাধ্য ঈশ্বর, আমি মিশর থেকে তোমাদের উদ্ধার করে এনেছি, মিশরীদের দাস হয়ে থাকতে দিই নি। আমিই তোমাদের কাঁধের জোয়াল ভেঙ্গে তোমাদের মাথা উঁচু করে চলবার সুযোগ দিয়েছি।
অবাধ্যতার দণ্ড
(দ্বি.বি. 28:15-68)
14যদি তোমরা আমার কথা না শোন, আমার নির্দেশ পালন না কর, 15যদি আমার অনুশাসন অমান্য কর, আমার শাসনবিধি অবজ্ঞা কর এবং এই ভাবে তোমরা আমার নির্দেশ পালন না করে তোমাদের সঙ্গে স্থাপিত আমার চুক্তি ভঙ্গ কর, 16তাহলে আমি তোমাদের এই দশা করব: তোমাদের মধ্যে আমি সন্ত্রাস, ক্ষয়রোগ এবং জ্বরের প্রাদুর্ভাব ঘটাব, যার ফলে তোমাদের দৃষ্টি ক্ষীণ হবে এবং জীবনীশক্তি লোপ পাবে। তোমাদের বীজ বপন ব্যর্থ হবে কারণ শত্রু সেই ফসল ভোগ করবে। 17আমি তোমাদের প্রতি বিমুখ হব, ফলে তোমরা শত্রুদের দ্বারা বিপর্যস্ত হবে। তোমাদের প্রতিপক্ষ তোমাদের উপর আধিপত্য করবে। কেউ তাড়া করলেও তোমরা পালিয়ে যাবে। 18এর পরেও যদি তোমরা আমার বাক্যে কর্ণপাত না কর তাহলে আমি তোমাদের পাপাচরণের জন্য সাতগুণ বেশী শাস্তি বিধান করব। 19আমি তোমাদের ক্ষমতার দর্প চূর্ণ করব, তোমাদের আকাশ লোহার মত এবং মাটি পিতলের মত করব। 20ব্যর্থ হবে তোমাদের শ্রম, তোমাদের ভূমি শস্য উৎপাদন করবে না, দেশের বৃক্ষরাজিও ফল দান করবে না। 21তবুও যদি তোমরা আমার বিরুদ্ধাচরণ কর, আমার কথা না শোন, তাহলে আমি তোমাদের পাপাচরণের শাস্তি সাতগুণ বেশী দেব। 22আমি তোমাদের মাঝে হিংস্র জন্তু প্রেরণ করব। তারা তোমাদের সন্তানদের গ্রাস করবে, তোমাদের পশুপাল ধ্বংস করবে এবং তোমাদের জনসংখ্যা হ্রাস করবে। তোমাদের রাজপথগুলি হবে জনহীন।
23এর পরেও যদি তোমারা আমার বাধ্য না হও এবং আমার বিরুদ্ধাচরণ কর, 24তাহলে আমিও তোমাদের বিরুদ্ধে যাব এবং তোমাদের পাপের জন্য আমি স্বয়ং তোমাদের সাতগুণ দণ্ড দেব। 25আমার সঙ্গে স্থাপিত সম্বন্ধের শর্ত ভঙ্গের প্রতিফলস্বরূপ আমি তোমাদের যুদ্ধবিগ্রহে উদ্ব্যস্ত করব। যখন তোমরা নগরে আশ্রয় নেবে আমি তখন তোমাদের মধ্যে মহামারীর প্রার্দুভাব ঘটাব এবং তোমরা শত্রু কবলিত হবে। 26আমি তোমাদের এমন খাদ্যসঙ্কটের মধ্যে ফেলব যে, দশজন স্ত্রীলোক একটি মাত্র উনুনে রুটি তৈরী করবে এবং ওজন করে তোমাদের রুটি বন্টন করবে। তা খেয়ে তোমাদের পেট ভরবে না।
27এই পরেও যদি তোমরা আমার কথা না শোন এবং ক্রমাগত আমার বিরুদ্ধতা করতে থাক 28তাহলে আমিও সক্রোধে তোমাদের বিরুদ্ধাচরণ করব। তোমাদের পাপের জন্য আমি তোমাদের সাতগুণ দণ্ড দেব। 29নিজেদের পুত্র কন্যাদের মাংস তোমাদের খেতে হবে। 30আমি উচ্চভূমিতে অবস্থিত তোমাদের দেবালয় ও ধূপবেদীগুলি ধ্বংস করব এবং তোমাদের বিগ্রহ গুলির ধ্বংসাবশেষের উপর তোমাদের মৃতদেহ নিক্ষেপ করব, তোমরা হবে আমার ঘৃণাস্পদ। 31আমি তোমাদের নগরসমূহ ও মন্দিরগুলি ধ্বংস করব। তোমাদের সুরভি নৈবেদ্যের সৌরভ আমি আঘ্রাণ করব না। 32তোমাদের দেশ আমি এমন ভাবে বিধ্বস্ত করব যে সেখানে বসবাসকারী তোমাদের শত্রুরা তা দেখে অবাক হবে। 33তোমাদের আমি নানা জাতির মাঝে বিক্ষিপ্ত করব, উন্মুক্ত তরবারি তোমাদের পিছনে তাড়া করবে, ফলে তোমাদের দেশ হবে বিধ্বস্ত এবং তোমাদের নগরগুলি হবে ধ্বংসস্তূপে পরিণত। 34তোমরা যতদিন শত্রুদের দেশে নির্বাসনে থাকবে এবং যতদিন তোমাদের দেশ জনহীন থাকবে ততদিন তোমাদের দেশ বিশ্রাম লাভ করবে। 35যতদিন দেশ জনহীন থাকবে ততদিন দেশের মাটি বিশ্রাম ভোগ করবে ও বিরতি পালন করবে, কারণ তোমরা যখন দেশে ছিলে তখন দেশের মাটিকে বিশ্রাম দাও নি। 36শত্রুদের দেশে তোমাদের মধ্যে যারা অবশিষ্ট থাকবে, তাদের হৃদয়ে আমি এমন ভীরুতা সঞ্চার করব যে বাতাসে গাছের পাতা ঝরে পড়ার শব্দে তারা ভয় পেয়ে পালাবে। তরবারির সম্মুখ থেকে লোকে যেমন পালায় তেমনি ভাবে তারা পালিয়ে যাবে এবং কেউ তাদের আক্রমণ না করলেও তারা পরাস্ত হবে। 37কেউ তাদের তাড়া না করলেও তারা পালাতে গিয়ে একজন আরেক জনের উপরে পড়বে। শত্রুদের সম্মুখে দাঁড়াবার ক্ষমতা তাদের থাকবে না। 38বিভিন্ন জাতির মাঝে তোমাদের অবলুপ্তি ঘটবে। শত্রুকুল তোমাদের গ্রাস করবে। 39যারা বাকী থাকবে তারা শত্রুদের দেশে নিজেদের ও পিতৃপুরুষদের পাপের জন্য ক্রমেই নিঃশেষ হয়ে যাবে।
40তাদের স্বীকার করতে হবে যে আমার সঙ্গে স্থাপিত সন্ধির চুক্তি লঙ্ঘন এবং আমার বিরুদ্ধাচরণ করে তারা ও তাদের পিতৃপুরুষেরা অপরাধ করেছে, 41তাই আমিও তাদের বিরুদ্ধে গিয়ে শত্রুদের দেশে তাদের নির্বাসিত করেছি। তখন তাদের অনমনীয় হৃদয় যদি নম্র হয় এবং নিজেদের কৃত অপরাধের দণ্ড তারা গ্রহণ করে, 42তাহলে আমি যাকোবের সঙ্গে স্থাপিত আমার সন্ধির কথা স্মরণ করব, ইস্হাক ও অব্রাহামের সঙ্গে স্থাপিত আমার সন্ধির কথাও স্মরণ করব, স্মরণে আনব এই দেশের কথাও।#আদি 17:7-8; 26:3-4; 28:13-14 43তাদের পরিত্যক্ত এই দেশ তাদের অবর্তমানে বিধ্বস্ত অবস্থায় বিশ্রাম লাভ করবে ও তারাও নিজেদের দণ্ড ভোগ করবে, কারণ তারা আমার অনুশাসন অগ্রাহ্য করেছিল এবং অবজ্ঞা করেছিল আমার বিধি ব্যবস্থাকে।
44কিন্তু তা সত্ত্বেও তারা যখন শত্রুদের দেশে থাকবে তখন আমি তাদের নিঃশেষে ধ্বংস করব না, কিম্বা তাদের সঙ্গে আমার সম্বন্ধ ভঙ্গ করে তাদের পরিত্যাগ বা অবজ্ঞা করব না, কেননা আমি প্রভু পরমেশ্বর তাদের আরাধ্য ঈশ্বর। 45আমি যাদের ঈশ্বর হওয়ার জন্য সর্বজাতির সমক্ষে মিশর থেকে উদ্ধার করে এনেছি, তাদের জন্য তাদের পিতৃপুরুষদের সঙ্গে স্থাপিত আমার সন্ধি চুক্তির কথা স্মরণ করব কারণ আমিই প্রভু পরমেশ্বর।
46সিনাই পাহাড়ে প্রভু পরমেশ্বর মোশির মাধ্যমে তাঁর এবং ইসরায়েলীদের মধ্যে এই সমস্ত অনুশাসন, বিচারবিধি ও বিধান প্রতিষ্ঠিত করলেন।
Zur Zeit ausgewählt:
লেবীয় পুস্তক 26: BENGALCL-BSI
Markierung
Kopieren
Vergleichen
Teilen
Möchtest du deine gespeicherten Markierungen auf allen deinen Geräten sehen? Erstelle ein kostenloses Konto oder melde dich an.
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.

: