লেবীয় পুস্তক 2
2
ভক্ষ্য নৈবেদ্য নিবেদনের বিধি
1যদি কোন ব্যক্তি প্রভু পরমেশ্বরের উদ্দেশে ভক্ষ্য নৈবেদ্য নিবেদন করতে চায়, তাহলে তাকে শস্য পেষাই করে মিহি ময়দা তৈরী করতে হবে। তার উপরে তেল ও সুগন্ধী দ্রব্য দিতে হবে। 2তারপর সে ঐ নৈবেদ্য হারোণ বংশীয় যাজকদের কাছে নিয়ে যাবে। তাদের একজন ঐ নৈবেদ্য থেকে এক মুঠো মিহি ময়দা, তেল এবং সবটুকু সুগন্ধিদ্রব্য নিয়ে নৈবেদ্যের স্মারকস্বরূপ বেদীর আগুনে আহুতি দেবে। এটি হবে প্রভু পরমেশ্বরের উদ্দেশে নিবেদিত সুরভিত ভক্ষ্য নৈবেদ্য। 3এই নৈবেদ্যের অবশিষ্টাংশ হারোণ ও তার সন্তানদের প্রাপ্য হবে। প্রভু পরমেশ্বরের উদ্দেশে আহুতি দেওয়া নৈবেদ্যের অংশ হিসাবে এই নৈবেদ্য মহাপবিত্র বলে গণ্য হবে।
4আর তোমরা যদি উনুনে সেঁকা কোন ভক্ষ্য নৈবেদ্য নিবেদন করতে চাও, তাহলে তেলে ভেজানো খামিরবিহীন মিহি ময়দায় তৈরী পিঠে কিম্বা তেলের ময়ান দেওয়া খামিরবিহীন রুটি তৈরী করবে।
5যদি তোমরা চাটুতে ভাজা কোন ভক্ষ্য নৈবেদ্য নিবেদন কর, তহলে খামিরবিহীন মিহি ময়দার সঙ্গে তেল মিশিয়ে সেই নৈবেদ্য তৈরী করবে। 6তারপর সেগুলি ভেঙ্গে টুকরো করে তার উপর তেল ঢেলে দেবে, তখন সেটি হবে ভক্ষ্য নৈবেদ্য।
7তোমরা যদি কড়াইয়ে রান্না করা কোন ভক্ষ্য বস্তু নিবেদন কর, তাহলে মিহি ময়দার সঙ্গে তেল মিশিয়ে সেটি তৈরী করবে। 8এই সব দ্রব্যের সংমিশ্রণে যে নৈবেদ্য তোমরা প্রভু পরমেশ্বরের উদ্দশে প্রস্তুত করবে সেটি যাজককে দেবে। সে ঐ নৈবেদ্য বেদীর কাছে নিয়ে যাবে। 9যাজক সেই নৈবেদ্যের কিছু অংশ স্মারকস্বরূপ বেদীর আগুনে আহুতি দেবে, তখন সেটি হবে প্রভু পরমেশ্বরের উদ্দেশে নিবেদিত সুরভিত ভক্ষ্য নৈবেদ্য। 10নৈবেদ্যের অবশিষ্টাংশ হারোণ ও তার সন্তানদের প্রাপ্য হবে। প্রভু পরমেশ্বরের উদ্দেশে আহুতি দেওয়া নৈবেদ্যের অংশ হিসাবে এই নৈবেদ্য মহাপবিত্র বলে গণ্য হবে।
11প্রভু পরমেশ্বরের উদ্দেশে তোমরা যে ভক্ষ্য নৈবেদ্য নিবেদন করবে, তা খামির দিয়ে তৈরী করবে না। প্রভু পরমেশ্বরের উদ্দেশে নৈবেদ্যরূপে খামির কিম্বা মধু কখনও আহুতি দেবে না। 12তোমাদের উৎপন্ন শাস্যের প্রথম ফসল অগ্রিমাংশরূপে তোমরা প্রভু পরমেশ্বরের উদ্দেশে নিবেদন করতে পার, কিন্তু সুরভিত ভক্ষ্য নৈবেদ্যরূপে কখনই বেদীর উপরে আহুতি দেওয়া চলবে না।
13সর্বপ্রকার ভক্ষ্য নৈবেদ্যে তোমরা লবণ মেশাবে। তোমাদের আরাধ্য ঈশ্বরের সঙ্গে তোমাদের সন্ধি চুক্তির প্রতীক লবণ তোমরা ভক্ষ্য নৈবেদ্যের সঙ্গে মেশাতে কোন ত্রুটি করবে না, সমস্ত নৈবেদ্যের সঙ্গেই তোমরা লবণ মেশাবে।
14প্রভু পরমেশ্বরের উদ্দেশে তোমরা যদি প্রথম ফসল নৈবেদ্যরূপে উৎসর্গ কর, তাহলে তোমরা পাকা ফসলের তাজা শীষ থেকে দানা মাড়াই করে ভেজে নেবে। 15তারপর তার উপরে তেল ঢেলে দেবে ও সুগন্ধিদ্রব্য রাখবে। তখন এটি হবে ভক্ষ্য নৈবেদ্য। 16যাজক সেই নৈবেদ্য থেকে কিছু মাড়াই করা শস্য, কিছুটা তেল এবং সবটুকু গন্ধদ্রব্য নিয়ে স্মারক হিসাবে আহুতি দেবে। এ হবে প্রভু পরমেশ্বরের উদ্দেশে নিবেদিত সুরভিত ভক্ষ্য নৈবেদ্য।
Zur Zeit ausgewählt:
লেবীয় পুস্তক 2: BENGALCL-BSI
Markierung
Kopieren
Vergleichen
Teilen
Möchtest du deine gespeicherten Markierungen auf allen deinen Geräten sehen? Erstelle ein kostenloses Konto oder melde dich an.
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.

: