1
গণনা পুস্তক 21:8
পবিএ বাইবেল CL Bible (BSI)
BENGALCL-BSI
প্রভু পরমেশ্বর তখন মোশিকে বললেন, তুমি একটি বিষধর সাপের মূর্তি তৈরী করে সেটিকে দণ্ডের উপরে স্থাপন কর। সর্পদষ্ট কোন লোক তার দিকে তাকালে সে বেঁচে যাবে।
Vergleichen
Studiere গণনা পুস্তক 21:8
2
গণনা পুস্তক 21:9
মোশি তখন একটি পিতলের সাপ তৈরী করে দণ্ডের উপরে স্থাপন করলেন। তার পর থেকে কাউকে সাপে কামড়ালে সে ঐ পিতলের সাপের দিকে তাকালেই বেঁচে যেত।
Studiere গণনা পুস্তক 21:9
3
গণনা পুস্তক 21:5
তারা ঈশ্বর ও মোশির বিরুদ্ধে অভিযোগ করে বলল, এই মরু প্রান্তরে আমাদের মেরে ফেলার জন্যই কি তোমরা মিশর থেকে আমাদের বার করে এনেছ? এখানে খাদ্য কিংবা জল কিছুই নেই। এই একঘেয়ে খাবার খেয়ে আমাদের অরুচি ধরে গেছে।
Studiere গণনা পুস্তক 21:5
4
গণনা পুস্তক 21:6
এ কথা শুনে প্রভু পরমেশ্বর লোকদের মধ্যে তীব্র বিষধর সাপের ঝাঁক পাঠিয়ে দিলেন। সর্পদংশনে ইসরায়েলীদের অনেকে মারা গেল।
Studiere গণনা পুস্তক 21:6
5
গণনা পুস্তক 21:7
ইসরায়েলীরা তখন মোশির কাছে গিয়ে বলল, প্রভু পরমেশ্বরের ও তোমার বিরুদ্ধে বচসা করে আমরা সত্যিই পাপ করেছি। তুমি এখন তাঁর কাছে বিনতি কর যেন তিনি আমাদের কাছ থেকে এই সাপের ঝাঁক দূর করে দেন। মোশি জনতার জন্য প্রভু পরমেশ্বরের কাছে বিনতি জানালেন।
Studiere গণনা পুস্তক 21:7