হোসিয়া 11

11
ইসরাইলের গুনাহ্‌ সত্ত্বেও তার প্রতি আল্লাহ্‌র স্নেহ
1ইসরাইলের বাল্যকালে আমি তাকে ভালবাসতাম এবং মিসর থেকে আমার পুত্রকে ডেকে আনলাম। 2তারা লোকদেরকে ডাকলে লোকেরা দৃষ্টিপথ থেকে দূরে গেল, বাল দেবতাদের উদ্দেশে কোরবানী দিল এবং মূর্তিগুলোর উদ্দেশে ধূপ জ্বালাল। 3আমিই তো আফরাহীমকে হাঁটতে শিখিয়েছিলাম, আমি তাদেরকে কোলে নিতাম; কিন্তু আমি যে তাদেরকে সুস্থ করলাম, তা তারা বুঝল না। 4আমি মানুষের দয়ার বন্ধনী দ্বারা তাদেরকে আকর্ষণ করতাম, প্রেমের দড়ি দিয়েই করতাম, আর আমি তাদের পক্ষে সেই লোকদের মত ছিলাম, যারা ঘাড় থেকে জোয়াল উঠিয়ে নেয় এবং আমি তাদেরকে খাবার দিতাম।
5সে মিসর দেশে ফিরে যাবে না, কিন্তু আশেরিয়াই তার বাদশাহ্‌ হবে, কেননা তারা ফিরে আসতে অসম্মত হল। 6আর তাদের নগরগুলোর উপরে তলোয়ার পড়বে, তাদের অর্গলগুলোকে সংহার করবে, লোকদেরকে গ্রাস করবে, এর কারণ তাদের নিজের মন্ত্রণাগুলো। 7আমার লোকেরা আমার কাছ থেকে ফিরে গিয়ে বিপথগমনের দিকে ঝুঁকে; যিনি ঊর্ধ্বস্থ, তাঁর কাছে আহূত হলেও কেউই তাঁর মহিমা স্বীকার করে না।
8হে আফরাহীম, আমি কিভাবে তোমাকে ত্যাগ করবো? হে ইসরাইল, কিভাবে তোমাকে পরের হাতে তুলে দেব? কিভাবে তোমাকে অদ্‌মার মত করবো? কিভাবে তোমাকে সবোয়িমের মত রাখবো? আমার অন্তঃকরণ ব্যাকুল হচ্ছে, আমার করুণা-সমষ্টি একসঙ্গে প্রজ্বলিত হচ্ছে। 9আমি আমার প্রচণ্ড ক্রোধ সফল করবো না, আফরাহীমের সর্বনাশ করতে ফিরব না, কেননা আমি আল্লাহ্‌, মানুষ নই; আমি তোমার মধ্যবর্তী পবিত্রতম, কোপে উপস্থিত হব না। 10তারা মাবুদের পিছনে চলবে; তিনি সিংহের মত গর্জন করবেন; হ্যাঁ, তিনি আহ্বান করবেন, আর পশ্চিম দিক থেকে সন্তানেরা কাঁপতে কাঁপতে আসবে। 11তারা মিসর থেকে চটকপাখির মত, আশেরিয়া দেশ থেকে কবুতরের মত কাঁপতে কাঁপতে আসবে; আর আমি তাদের বাড়িতে তাদেরকে বাস করাব, মাবুদ এই কথা বলেন।

Valgt i Øjeblikket:

হোসিয়া 11: BACIB

Markering

Kopiér

Sammenlign

Del

None

Vil du have dine markeringer gemt på tværs af alle dine enheder? Tilmeld dig eller log ind