1
মেসাল 14:12
কিতাবুল মোকাদ্দস
BACIB
একটি পথ আছে, যা মানুষের দৃষ্টিতে সরল মনে হয়; কিন্তু তার পরিণাম মৃত্যুর পথ।
2
মেসাল 14:30
শান্ত হৃদয় শরীরের জীবন; কিন্তু ঈর্ষাগুলো অস্থির পচনস্বরূপ।
3
মেসাল 14:29
যে ক্রোধে ধীর, সে বড় বুদ্ধিমান; কিন্তু বদমেজাজী অজ্ঞানতা তুলে ধরে।
4
মেসাল 14:1
স্ত্রীলোকদের বিজ্ঞতা তাদের গৃহ গাঁথে; কিন্তু অজ্ঞানতা নিজের হাতে তা ভেঙ্গে ফেলে।
5
মেসাল 14:26
মাবুদের ভয় দৃঢ় বিশ্বাসভূমি; তাঁর সন্তানরা আশ্রয় স্থান পাবে।
6
মেসাল 14:27
মাবুদের ভয় জীবনের উৎস, তা মৃত্যুর ফাঁদ থেকে দূরে যাবার পথ।
7
মেসাল 14:16
জ্ঞানবান ভয় করে মন্দ থেকে সরে যায়; কিন্তু হীনবুদ্ধি অসতর্ক ও দুঃসাহসী।