1
রোমীয় 6:23
কিতাবুল মোকাদ্দস
BACIB
কেননা গুনাহ্র বেতন মৃত্যু; কিন্তু আল্লাহ্র মেহেরবানী-দান আমাদের প্রভু ঈসা মসীহেতে অনন্ত জীবন।
قارن
اكتشف রোমীয় 6:23
2
রোমীয় 6:14
কেননা গুনাহ্ তোমাদের উপরে আর কর্তৃত্ব করবে না; কারণ তোমরা শরীয়তের অধীন নও, কিন্তু রহমতের অধীন।
اكتشف রোমীয় 6:14
3
রোমীয় 6:4
অতএব আমরা তাঁর মৃত্যুর মধ্যে বাপ্তিস্ম দ্বারা তাঁর সঙ্গে সমাধিপ্রাপ্ত হয়েছি; যেন, মসীহ্ যেমন পিতার মহিমা দ্বারা মৃতদের মধ্য থেকে উত্থাপিত হলেন, তেমনি আমরাও জীবনের নতুনতায় চলি।
اكتشف রোমীয় 6:4
4
রোমীয় 6:13
আর নিজ নিজ অঙ্গপ্রত্যঙ্গ অধার্মিকতার অস্ত্র হিসেবে গুনাহ্র কাছে তুলে দিও না, কিন্তু নিজেদেরকে মৃতদের মধ্য থেকে জীবিত জেনে আল্লাহ্র হাতে তুলে দাও এবং নিজ নিজ অঙ্গপ্রত্যঙ্গ ধার্মিকতার অস্ত্র হিসেবে আল্লাহ্কে দিয়ে দাও।
اكتشف রোমীয় 6:13
5
রোমীয় 6:6
আমরা তো এই কথা জানি যে, আমাদের পুরানো সত্তা তাঁর সঙ্গে ক্রুশবিদ্ধ হয়েছে, যেন গুনাহের এই দেহ শক্তিহীন হয়, যাতে আমরা গুনাহ্র গোলাম আর না থাকি।
اكتشف রোমীয় 6:6
6
রোমীয় 6:11
তেমনি তোমরাও তোমাদেরকে গুনাহ্র কাছে মৃত, কিন্তু মসীহ্ ঈসাতে আল্লাহ্র উদ্দেশ্যে জীবিত বলে মনে কর।
اكتشف রোমীয় 6:11
7
রোমীয় 6:1-2
তবে কি বলবো? রহমতের বৃদ্ধি যেন হয় এজন্য কি গুনাহে লিপ্ত থাকব? নিশ্চয় তা নয়। আমরা তো গুনাহ্র কাছে মৃত্যুবরণ করেছি, তবে আমরা কিভাবে আবার গুনাহ্র মধ্যে জীবন যাপন করবো?
اكتشف রোমীয় 6:1-2
8
রোমীয় 6:16
তোমরা কি জান না যে, হুকুম পালন করার জন্য যার কাছে গোলাম হিসেবে নিজদেরকে তুলে দেও, যার হুকুম মান, তোমরা তারই গোলাম; হয় মৃত্যুজনক গুনাহ্র গোলাম, নয় ধার্মিকতাজনক হুকুম পালনের গোলাম?
اكتشف রোমীয় 6:16
9
রোমীয় 6:17-18
কিন্তু আল্লাহ্র শুকরিয়া হোক যে, তোমরা গুনাহ্র গোলাম ছিলে বটে, কিন্তু যে শিক্ষা তোমাদের দেওয়া হয়েছে তোমরা সর্বান্তঃকরণের সঙ্গে সেই শিক্ষার বাধ্য হয়েছ; এবং গুনাহ্ থেকে মুক্ত হয়ে তোমরা ধার্মিকতার গোলাম হয়েছ।
اكتشف রোমীয় 6:17-18
الصفحة الرئيسية
الكتاب المقدس
خطط
فيديوهات