1
রোমীয় 3:23-24
কিতাবুল মোকাদ্দস
BACIB
কেননা সকলেই গুনাহ্ করেছে এবং আল্লাহ্র গৌরব-বিহীন হয়েছে— ওরা বিনামূল্যে তাঁরই রহমতে, মসীহ্ ঈসাতে প্রাপ্য মুক্তি দ্বারা ধার্মিক পরিগণিত হয়।
قارن
اكتشف রোমীয় 3:23-24
2
রোমীয় 3:22
আল্লাহ্র দেওয়া সেই ধার্মিকতা ঈসা মসীহে ঈমান দ্বারা যারা ঈমান আনে তাদের সকলের প্রতি বর্তে— কারণ প্রভেদ নেই
اكتشف রোমীয় 3:22
3
রোমীয় 3:25-26
তাঁকেই আল্লাহ্ তাঁর রক্তের দ্বারা কাফ্ফারার কোরবানী হিসেবে তুলে ধরেছেন যা ঈমানের মধ্য দিয়েই পাওয়া যায়। তিনি এর মধ্য দিয়ে তাঁর নিজের ধার্মিকতা দেখিয়েছেন, কেননা খোদায়ী সহিষ্ণুতায় তিনি আগেকার দিনেও মানুষের কৃত গুনাহ্ অনুযায়ী শাস্তি দেন নি। এইভাবে তিনি এখন বর্তমানকালে তাঁর ধার্মিকতা দেখান, যেন তিনি নিজে যেমন ধার্মিক তেমনি যে কেউ ঈসাতে ঈমান আনে, তাকেও ধার্মিকরূপে গণনা করেন।
اكتشف রোমীয় 3:25-26
4
রোমীয় 3:20
যেহেতু শরীয়তের কাজ দ্বারা কোন প্রাণী তাঁর সাক্ষাতে ধার্মিক বিবেচিত হবে না, কেননা শরীয়ত দ্বারা গুনাহ্র জ্ঞান জন্মে।
اكتشف রোমীয় 3:20
5
রোমীয় 3:10-12
যেমন লেখা আছে, “ধার্মিক কেউই নেই, এক জনও নেই, বুঝতে পারে, এমন কেউই নেই, আল্লাহ্র খোঁজ করে, এমন কেউই নেই। সকলেই বিপথে গেছে, তারা একসঙ্গে অকর্মণ্য হয়েছে; দয়া দেখায় এমন কেউই নেই, এক জনও নেই।
اكتشف রোমীয় 3:10-12
6
রোমীয় 3:28
কেননা আমারা এই কথা জানি যে, শরীয়ত পালন করা ছাড়া ঈমান দ্বারাই মানুষ ধার্মিক বলে পরিগণিত হয়।
اكتشف রোমীয় 3:28
7
রোমীয় 3:4
তা নিশ্চয় না, বরং আল্লাহ্কে সত্য বলে স্বীকার করা যাক, সব মানুষ মিথ্যাবাদী হয় হোক; যেমন লেখা আছে, “তুমি যেন তোমার কথায় ধর্মময় প্রতিপন্ন হও, এবং তোমার বিচারকালে বিজয়ী হও।”
اكتشف রোমীয় 3:4
الصفحة الرئيسية
الكتاب المقدس
خطط
فيديوهات