1
রোমীয় 1:16
কিতাবুল মোকাদ্দস
BACIB
কেননা আমি ইঞ্জিল সম্বন্ধে লজ্জিত নই; কারণ তা প্রত্যেক ঈমানদারের পক্ষে নাজাতের জন্য আল্লাহ্র শক্তি; প্রথমত ইহুদীর পক্ষে, তারপর অ-ইহুদীরও পক্ষে।
قارن
اكتشف রোমীয় 1:16
2
রোমীয় 1:17
কারণ আল্লাহ্র দেওয়া এক ধার্মিকতা ইঞ্জিলের মধ্য দিয়ে প্রকাশিত হচ্ছে। প্রথম থেকে শেষ পর্যন্ত কেবল ঈমানের মধ্য দিয়েই মানবজাতিকে ধার্মিক বলে গ্রহণ করা হয়, যেমন লেখা আছে, “কিন্তু ধার্মিক ব্যক্তি ঈমান আনার মধ্য দিয়েই বাঁচবে”।
اكتشف রোমীয় 1:17
3
রোমীয় 1:20
ফলত তাঁর অদৃশ্য গুণ, অর্থাৎ তাঁর অনন্ত পরাক্রম ও খোদায়ী স্বভাব, দুনিয়ার সৃষ্টির শুরু থেকে তাঁর নানা রকম কাজ পরিষ্কার হয়ে ফুটে উঠেছে, এজন্য মানুষের উত্তর দেবার আর কোন উপায় নেই
اكتشف রোমীয় 1:20
4
রোমীয় 1:21
কারণ আল্লাহ্কে জানবার পরেও তারা তাঁকে আল্লাহ্ বলে তাঁর গৌরব করে নি; কিন্তু নিজেদের তক-বিতর্কে অসার হয়ে পড়েছে এবং তাদের অবোধ অন্তর অন্ধকারাচ্ছন্ন হয়েছে।
اكتشف রোমীয় 1:21
5
রোমীয় 1:25
কারণ তারা মিথ্যার সঙ্গে আল্লাহ্র সত্যের পরিবর্তন করেছে এবং সৃষ্টিকর্তাকে বাদ দিয়ে সৃষ্ট বস্তুর পূজা ও এবাদত করেছে, কিন্তু সৃষ্টিকর্তাই যুগে যুগে ধন্য। আমিন।
اكتشف রোমীয় 1:25
6
রোমীয় 1:18
কারণ আল্লাহ্র গজব বেহেশত থেকে সেই মানুষের সমস্ত ভক্তিহীনতা ও অধার্মিকতার উপরে প্রকাশিত হচ্ছে, যারা অধার্মিকতা দিয়ে সত্যের প্রতিরোধ করে।
اكتشف রোমীয় 1:18
7
রোমীয় 1:26-28
এজন্য আল্লাহ্ তাদেরকে ঘৃণ্য রিপুর হাতে তুলে দিয়েছেন; এমন কি তাদের স্ত্রীলোকেরা স্বাভাবিক ব্যবহারের পরিবর্তে স্বভাবের বিপরীত ব্যবহার করেছে। আর পুরুষেরাও তেমনি স্বাভাবিক স্ত্রীসঙ্গ ত্যাগ করে সমকামিতার কুৎসিত কাজে লিপ্ত থেকে কামনায় জ্বলে উঠেছে এবং নিজেদের মধ্যে নিজ নিজ বিপথগমনের সমুচিত প্রতিফল পেয়েছে। আর যেমন তারা আল্লাহ্কে নিজেদের জ্ঞানে ধারণ করতে সম্মত হয় নি, তেমনি আল্লাহ্ তাদের অনুচিত কাজ করতে গুনাহ্পূর্ণ মনের হাতে ছেড়ে দিয়েছেন।
اكتشف রোমীয় 1:26-28
8
রোমীয় 1:22-23
নিজেদেরকে বিজ্ঞ বলে তারা মূর্খ হয়েছে; এবং অস্থায়ী মানুষ, পাখি, চতুষ্পদ ও সরীসৃপের মূর্তিবিশিষ্ট প্রতিকৃতির সঙ্গে অক্ষয় আল্লাহ্র গৌরব বিনিময় করেছে।
اكتشف রোমীয় 1:22-23
الصفحة الرئيسية
الكتاب المقدس
خطط
فيديوهات