প্রকাশিত বাক্য 10
10
স্বর্গদূত ও সেই ছোট বইটা
1তার পরে আমি আর একজন শক্তিশালী স্বর্গদূতকে স্বর্গ থেকে নেমে আসতে দেখলাম। তাঁর পোশাক ছিল মেঘ, আর তাঁর মাথার উপরে ছিল মেঘধনুক। তাঁর মুখ সূর্যের মত আর তাঁর পা ছিল আগুনের থামের মত। 2-3তাঁর হাতে একটা খোলা ছোট বই ছিল। তিনি তাঁর ডান পা সমুদ্রের উপরে আর বাঁ পা ভূমির উপরে রেখে সিংহের গর্জনের মত জোরে চিৎকার করলেন। তাঁর চিৎকারের সংগে সংগে সাতটা বাজ পড়বার শব্দ হল। 4যখন সাতটা বাজ পড়বার শব্দ হল তখন আমি লিখবার জন্য প্রস্তুত হলাম। কিন্তু স্বর্গ থেকে আমাকে এই কথা বলা হল, “সাতটা বাজ যে কথা বলল তা গোপন রাখ, লিখো না।”
5যে স্বর্গদূতকে আমি সমুদ্র ও ভূমির উপরে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম তিনি তাঁর ডান হাত স্বর্গের দিকে তুললেন। 6যিনি চিরকাল ধরে জীবিত আছেন এবং আকাশ, পৃথিবী, সমুদ্র ও সেগুলোর মধ্যে যা কিছু আছে তা সৃষ্টি করেছেন, তাঁর নামে শপথ করে সেই স্বর্গদূত বললেন, “আর দেরি হবে না। 7কিন্তু সপ্তম স্বর্গদূত তাঁর তূরী বাজাবার দিনে ঈশ্বরের গুপ্ত উদ্দেশ্য পরিপূর্ণ হবে। ঈশ্বর তাঁর নিজের দাসদের কাছে, অর্থাৎ নবীদের কাছে যা জানিয়েছিলেন ঠিক সেই মতই এটা হবে।”
8যাঁকে আমি স্বর্গ থেকে কথা বলতে শুনেছিলাম তিনি আবার আমাকে বললেন, “যে স্বর্গদূত সমুদ্র ও ভূমির উপরে দাঁড়িয়ে আছেন তাঁর কাছে গিয়ে তাঁর হাত থেকে খোলা বইটা নাও।”
9তখন আমি সেই স্বর্গদূতের কাছে গিয়ে সেই বইটা আমাকে দিতে বললাম। তিনি আমাকে বললেন, “এটা নিয়ে খেয়ে ফেল। তোমার পেটকে এটা তেতো করে তুলবে, কিন্তু মুখে মধুর মত মিষ্টি লাগবে।”
10তখন স্বর্গদূতের হাত থেকে আমি সেই ছোট বইটা নিয়ে খেয়ে ফেললাম। আমার মুখে তা মধুর মত মিষ্টি লাগল, কিন্তু খেয়ে ফেললে পর আমার পেট তেতো হয়ে গেল। 11তারপর আমাকে এই কথা বলা হল, “তোমাকে আবার অনেক দেশ, জাতি, ভাষা ও রাজার বিষয়ে ভবিষ্যতের কথা বলতে হবে।”
Айни замон обунашуда:
প্রকাশিত বাক্য 10: SBCL
Лаҳзаҳои махсус
Нусха
Муқоиса
Паҳн кунед
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
© The Bangladesh Bible Society, 2000