১ তীমথিয় 3

3
নেতৃত্ব পদের যোগ্যতা
1এই কথা বিশ্বাসযোগ্য যে, যদি কেউ নেতৃত্ব পদের আকাঙক্ষী হন তবে তিনি উত্তম কাজ করতে ইচ্ছা করেন। 2অতএব এটা আবশ্যক যে, বিশপ অনিন্দনীয়, এক স্ত্রীর স্বামী, মিতাচারী, আত্ম-সংযমী, সম্মানের যোগ্য, মেহমান সেবক এবং শিক্ষাদানে নিপুণ হবেন; 3তিনি যেন মদ্যপানে আসক্ত কিংবা প্রহারক না হন, কিন্তু শান্তভাব, নির্বিরোধ ও অর্থলোভ-শূন্য হন, 4আর নিজের ঘরের শাসন উত্তমরূপে করেন এবং সমপূর্ণ শিষ্টতার সঙ্গে সন্তানদেরকে বশে রাখেন। 5কিন্তু যদি কেউ ঘর শাসন করতে না জানে, সে কেমন করে আল্লাহ্‌র মণ্ডলীর তত্ত্বাবধান করবে? 6তিনি যেন নতুন ঈমানদার না হন, পাছে গর্বে স্ফীত হয়ে ইবলিসকে দেওয়া শাস্তির যোগ্য হবেন। 7আর বাইরের লোকদের কাছেও তাঁর সুনাম থাকা আবশ্যক, পাছে নিন্দার পাত্র হন ও ইবলিসের ফাঁদে না পড়েন।
মণ্ডলীর পরিচারকের যোগ্যতা
8তেমনি পরিচারকদেরও বেলায়ও এটি আবশ্যক, যেন তাঁরা সম্মানের যোগ্য হন, এক কথার মানুষ হন, বহু মদ্যপানে আসক্ত না হন, কুৎসিত লাভের আকাঙক্ষী না হন, 9এবং পবিত্র বিবেকে ঈমানের নিগূঢ়তত্ত্ব ধারণ করেন। 10আর প্রথমে তাঁদেরও পরীক্ষা করে দেখা হোক, যদি তাঁরা অনিন্দনীয় প্রমাণিত হন তবে তাঁদের পরিচারক পদে ন্যস্ত করা হোক। 11তেমনি স্ত্রীলোকেরাও যেন সম্মানের যোগ্য হন, অন্যের অপবাদ না করেন এবং মিতাচারণী ও সমস্ত বিষয়ে বিশ্বস্ত হন। 12পরিচারকেরা এক এক জন এক এক স্ত্রীর স্বামী হবেন এবং সন্তান সন্ততি ও নিজ নিজ ঘর উত্তমরূপে শাসন করবেন। 13কেননা যাঁরা উত্তমরূপে পরিচারকের কাজ করেন তাঁরা নিজেদের জন্য সম্মানের উঁচু আসন লাভ করেন এবং মসীহ্‌ ঈসা সম্বন্ধীয় ঈমানে অতিশয় সাহস লাভ করেন।
ঈসায়ী মণ্ডলী জীবন্ত আল্লাহ্‌র এবাদতখানা
14আমি শীঘ্রই তোমার কাছে উপস্থিত হব, এমন আশা করে তোমাকে এসব লিখলাম; 15কিন্তু যদি আমার বিলম্ব হয় তবে যেন তুমি জানতে পার যে, আল্লাহ্‌র গৃহের মধ্যে কেমন আচার ব্যবহার করতে হয়; সেই গৃহ তো জীবন্ত আল্লাহ্‌র মণ্ডলী, সত্যের স্তম্ভ ও দৃঢ় ভিত্তি। 16আর এতে কোন সন্দেহ নেই যে, ভক্তির নিগূঢ়তত্ত্ব মহৎ,
যিনি রক্ত-মাংসে প্রকাশিত হলেন,
রূহে ধার্মিক প্রতিপন্ন হলেন,
ফেরেশতারা তাঁকে দেখেছিলেন,
জাতিদের মধ্যে তবলিগকৃত হলেন,
ঈমানের মধ্য দিয়ে দুনিয়াতে গৃহীত হলেন,
মহিমার সঙ্গে ঊর্ধ্বে নীত হলেন।

ప్రస్తుతం ఎంపిక చేయబడింది:

১ তীমথিয় 3: BACIB

హైలైట్

షేర్ చేయి

సరిపోల్చండి

కాపీ

None

మీ పరికరాలన్నింటి వ్యాప్తంగా మీ హైలైట్స్ సేవ్ చేయబడాలనుకుంటున్నారా? సైన్ అప్ చేయండి లేదా సైన్ ఇన్ చేయండి