১ বাদশাহ্‌নামা 5

5
এবাদতখানা নির্মাণের আয়োজন
1আর টায়ারের বাদশাহ্‌ হীরম সোলায়মানের কাছে তাঁর গোলামদেরকে পাঠালেন; কেননা লোকেরা তাঁর পিতার স্থানে তাঁকেই বাদশাহ্‌র পদে অভিষেক করেছে, তিনি এই কথা শুনেছিলেন; বাস্তবিক হীরম দাউদকে বরাবর মহব্বত করতেন। 2পরে সোলায়মান হীরমকে এই কথা বলে পাঠালেন, 3আপনি জানেন, আমার পিতা দাউদ তাঁর চারদিকে যুদ্ধের দরুন তাঁর আল্লাহ্‌ মাবুদের নামের উদ্দেশে গৃহ নির্মাণ করতে পারেন নি; কিন্তু শেষে মাবুদ সেসব তাঁর পদানত করলেন। 4আর এখন আমার আল্লাহ্‌ মাবুদ চারদিকে আমাকে বিশ্রাম দিয়েছেন; বিপক্ষ কেউ নেই, বিপদ-ঘটনাও কিছুই নেই। 5আর দেখুন, আমি আমার আল্লাহ্‌ মাবুদের নামের উদ্দেশে একটি গৃহ নির্মাণ করার সঙ্কল্প করছি, কেননা মাবুদ সেই বিষয়ে আমার পিতা দাউদকে এই কথা বলেছিলেন, আমি তোমার স্থানে তোমার যে পুত্রকে তোমার সিংহাসনে অধিষ্ঠিত করবো, সেই আমার নামের উদ্দেশে একটি গৃহ নির্মাণ করবে। 6অতএব এখন আপনি আপনার লোকদেরকে আমার জন্য লেবাননে গিয়ে এরস গাছ কাটতে হুকুম করুন, আর আমার গোলামেরা আপনার গোলামদের সঙ্গে থাকবে; আর আপনি যা বলবেন, সেই অনুসারেই আমি আপনার গোলামদেরকে বেতন দেব; কেননা আপনি জানেন, কাঠ কাটতে সীদোনীয়দের মত দক্ষ লোক আমাদের মধ্যে কেউ নেই।
7সোলায়মানের কথা শুনে হীরম বড় আনন্দিত হয়ে বললেন, আজ মাবুদ ধন্য হোন, যেহেতু তিনি দাউদকে জ্ঞানবান পুত্র দিয়ে এই মহাজাতির নেতা করেছেন। 8পরে হীরম সোলায়মানের কাছে লোক পাঠিয়ে বললেন, আপনি আমার কাছে যে কথা বলে পাঠিয়েছেন, তা আমি শুনলাম; আমি এরস কাঠ ও দেবদারু কাঠ সম্বন্ধে আপনার সমস্ত অভীষ্ট সিদ্ধ করবো। 9আমার গোলামেরা লেবানন থেকে তা নামিয়ে সমুদ্রে আনবে, পরে আমি ভেলা বেঁধে সমুদ্রপথে আপনার নির্ধারিত স্থানে প্রেরণ করবো, আর সেই স্থানে তা খুলে দেব, তখন আপনি তা গ্রহণ করবেন। তবে আপনি আমার বাড়ির জন্য খাদ্যদ্রব্যের যোগান দিয়ে আমার অভীষ্ট সিদ্ধ করবেন। 10এভাবে হীরম সোলায়মানের সমস্ত বাসনা অনুসারে এরস কাঠ ও দেবদারু কাঠ দিতে লাগলেন। 11আর সোলায়মান হীরমের বাড়ির খাদ্যদ্রব্যের জন্য তাঁকে বিশ হাজার কোর গম ও বিশ কোর ছেঁচা জলপাইয়ের তেল দিতেন; এভাবে সোলায়মান প্রতি বছর হীরমকে দিতেন। 12আর মাবুদ তাঁর ওয়াদা অনুসারে সোলায়মানকে জ্ঞান দিলেন। আর হীরম ও সোলায়মানের মধ্যে শান্তি ছিল এবং তাঁরা দু’জনে চুক্তি করলেন।
13আর বাদশাহ্‌ সোলায়মান সমস্ত ইসরাইল থেকে তাঁর কর্মাধীন গোলাম সংগ্রহ করলেন; সেই গোলামদের সংখ্যা ছিল ত্রিশ হাজার। 14আর তিনি মাসিক পালাক্রমে তাদের দশ হাজার জনকে লেবাননে প্রেরণ করতেন; তারা এক এক মাস লেবাননে থাকতো ও দুই মাস বাড়িতে থাকতো। বাদশাহ্‌র কর্মাধীন সেই লোকদের নেতা ছিলেন অদোনীরাম। 15আর সোলায়মানের সত্তর হাজার ভারবাহক ও পর্বতে আশি হাজার পাথর কাটার লোক ছিল। 16এছাড়া সোলায়মানের কাজের লোকদের উপরে কর্তৃত্বকারী তিন হাজার তিন শত প্রধান কার্যাধ্যক্ষ ছিল। 17আর মসৃণ করা পাথর দ্বারা গৃহের ভিত্তিমূল স্থাপন করার জন্য তারা বাদশাহ্‌র হুকুম অনুসারে বড় বড় পাথর ও বহুমূল্য পাথর কেটে আনলো। 18পরে সোলায়মানের রাজমিস্ত্রি ও হীরমের রাজমিস্ত্রিরা এবং গিব্লীয়েরা সেসব মসৃণ করলো; এভাবে তারা গৃহ নির্মাণ করার জন্য কাঠ ও সমস্ত পাথর প্রস্তুত করলো।

ప్రస్తుతం ఎంపిక చేయబడింది:

১ বাদশাহ্‌নামা 5: BACIB

హైలైట్

కాపీ

సరిపోల్చండి

షేర్ చేయి

None

మీ పరికరాలన్నింటి వ్యాప్తంగా మీ హైలైట్స్ సేవ్ చేయబడాలనుకుంటున్నారా? సైన్ అప్ చేయండి లేదా సైన్ ఇన్ చేయండి