হিজরত 1
1
মিসর দেশে বনি-ইসরাইল
1ইসরাইলের পুত্ররা, যাঁরা সপরিবারে ইয়াকুবের সঙ্গে মিসর দেশে গিয়েছিলেন, তাঁদের নাম হচ্ছে— 2রূবেণ, শিমিয়োন, লেবি, এহুদা, 3ইষাখর, সবূলূন, বিন্ইয়ামীন, 4দান, নপ্তালি, গাদ ও আশের। 5ইয়াকুবের বংশ থেকে উৎপন্ন মোট সত্তর জন ছিল এবং ইউসুফ মিসরেই ছিলেন। 6পরে ইউসুফ, তাঁর ভাইয়েরা ও সমসাময়িক সমস্ত লোক ইন্তেকাল করলো। 7আর বনি-ইসরাইলরা ফলবান হল, অনেক বৃদ্ধি লাভ করলো ও বহুবংশ হয়ে উঠলো। তারা ভীষণ শক্তিশালী হল এবং তাদের দ্বারা দেশ পরিপূর্ণ হল।
বনি-ইসরাইলদের বৃদ্ধি ও নির্যাতন ভোগ
8পরে মিসরের ক্ষমতায় এক জন নতুন বাদশাহ্ অধিষ্ঠিত হলেন, তিনি ইউসুফের বিষয় কিছুই জানতেন না। 9তিনি তাঁর লোকদের বললেন, দেখ, আমাদের চেয়ে বনি-ইসরাইলরা সংখ্যায় অনেক বেশি ও বলবান; 10এসো, আমরা তাদের সঙ্গে কৌশলপূর্ণ আচরণ করি। অন্যথায় তারা বেড়ে উঠবে এবং যুদ্ধ উপস্থিত হলে তারাও দুশমনদের পক্ষে যোগ দিয়ে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং এই দেশ থেকে চলে যাবে। 11অতএব কঠিন পরিশ্রম দ্বারা তাদেরকে জুলুম করার জন্য তারা তাদের উপরে শাসকদেরকে নিযুক্ত করলো। তারা ফেরাউনের জন্য ভাণ্ডার নগর পিথোম ও রামিষেষ নামে দু’টি নগর নির্মাণ করলো। 12কিন্তু তারা শাসকদের দ্বারা যতই নির্যাতিত হতে লাগল, ততই বৃদ্ধি পেতে ও চারদিকে ছড়িয়ে পড়তে লাগল; ফলে বনি-ইসরাইলদের বিষয়ে তাদের মনে ভীষণ ভয় হল। 13আর মিসরীয়েরা নিষ্ঠুরতার সঙ্গে বনি-ইসরাইলদের দ্বারা গোলামীর কাজ করাতে লাগল; 14তারা কাদা, ইট ও ক্ষেতের সমস্ত কাজে কঠিন গোলামীর কাজ দ্বারা তাদের প্রাণ অতিষ্ঠ করতে লাগল। ওরা তাদের দ্বারা যেসব গোলামীর কাজ করাতো সে সব করতে গিয়ে সাংঘাতিক নির্দয় ব্যবহার করতো।
15পরে মিসরের বাদশাহ্ শিফ্রা ও পূয়া নামে দু’জন ইবরানী ধাত্রীকে এই কথা বললেন, 16যে সময়ে তোমরা ইবরানী স্ত্রীলোকদের সন্তান প্রসব করাবে ও তাদেরকে প্রসব করবার সময় দেখবে, যদি পুত্র-সন্তান হয় তবে তাকে হত্যা করবে; আর যদি কন্যা হয় তবে তাকে জীবিত রাখবে। 17কিন্তু ঐ ধাত্রীরা আল্লাহ্কে ভয় করতো বলে মিসরের বাদশাহ্র হুকুম পালন না করে পুত্র-সন্তানদের জীবিত রাখতো। 18তাই মিসরের বাদশাহ্ সেই ধাত্রীদের ডেকে এনে বললেন, এই কাজ কেন করেছ? পুত্র-সন্তানদেরকে কেন জীবিত রাখছো? ধাত্রীরা ফেরাউনকে জবাবে বললো, 19ইবরানী স্ত্রীলোকেরা মিসরীয় স্ত্রীলোকদের মত নয়। তারা বলবতী; তাদের কাছে ধাত্রী যাবার আগেই তারা প্রসব করে। 20এতে আল্লাহ্ ঐ ধাত্রীদের মঙ্গল করলেন এবং লোকেরা বৃদ্ধি পেয়ে খুব শক্তিশালী হল। 21সেই ধাত্রীরা আল্লাহ্কে ভয় করতো বলে তিনি তাদের বংশ বৃদ্ধি করলেন।
22পরে ফেরাউন তাঁর সমস্ত লোককে এই হুকুম দিলেন, তোমরা ইবরানীদের নবজাত প্রত্যেক পুত্র-সন্তানকে নদীতে নিক্ষেপ করবে কিন্তু প্রত্যেক কন্যাকে জীবিত রাখবে।
Zvasarudzwa nguva ino
হিজরত 1: BACIB
Sarudza vhesi
Pakurirana nevamwe
Yenzanisa
Sarudza zvinyorwa izvi
Unoda kuti zviratidziro zvako zvichengetedzwe pamidziyo yako yose? Nyoresa kana kuti pinda
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013